আদালতে শুনানির আগেই পর্ণার হাতে সাক্ষী! এবার উচিত শাস্তি পাবে আহির ভৌমিক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem phuler Madhu new episode)। পর্ণার স্মৃতি ভ্রষ্ট হলেও সে এখন আবার একটা ভালো জার্নালিস্টের কাজ করছে। তদন্ত করে নিউজের জন্য নানান তথ্য জোগাড় করছে। সম্প্রতি, নিম ফুলের মধু‌ ধারাবাহিকে দেখা যাচ্ছে, ‌ একটি গাড়ির এক্সিডেন্টে বুবাই কোমায়। পর্ণার শ্বশুরবাড়িতে নেমে এসেছে দুঃখের ছায়া। তবে পর্ণা চেষ্টা ছাড়েনি। খুঁজে বের করেছে ডায়েরির ১০৭ নম্বর পাতা। পর্ণার চ্যানেল বন্ধ হতে বসেছিল এই খবর সম্প্রচারের জন্য। কিন্তু শেষ মুহূর্তে পর্ণা খুঁজে বের করে ডায়রির ১০৭ নম্বর পাতা আর তাতেই কামাল হয়ে যায়।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৯ জুলাই (Neem Phuler Modhu Today Episode 19 July)

উল্লেখ্য, আহির ভৌমিক এক বড়লোক বাবা আকাশ ভৌমিকের ছেলে।‌ টাকা দিয়ে ড্রাইভারকে মিথ্যা কথা বলিয়ে আহিরকে নির্দোষ প্রমাণ করে। পর্ণার মাথায় হাইকোর্টে আপিল করার কথা মাথায় আসে। কিন্তু কোন উকিলই আকাশ ভৌমিকের বিরুদ্ধে কাজ করতে চাইছে না। তখনই সৃজনের মনে পড়ে যায় ধানুর কথা অর্থাৎ ধানসিঁড়ির কথা। পরের দিন সকাল বেলায় আকাশ ভৌমিকের কাছে খবর আসে, এই কেস নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

.Bengali serial

ধারাবাহিকের (Neem phuler madhu) আগামী পর্বে দেখা যাচ্ছে, পর্ণা সবার সামনে আহিরের বিরুদ্ধে মুখ খোলে, বলে যে আহিরকে শাস্তি দিয়েই ছাড়বে। পর্ণা বলতে থাকে যে আজ আমাদের বাড়ির ছেলের সাথে হয়েছে কাল আপনাদের বাড়ির ছেলের সাথে হবে তখন আপনারা মুখ খুলবেন। আমরা লড়াই করব, আসুন সবাই একসাথে প্রতিবাদ করি, এই বলে লোক জড়ো করতে থাকে পর্ণা। ধানসিঁড়ি পর্ণাকে মনে করিয়ে দেয় আমাদের একটা সলিড প্রমাণ লাগবে, নয়তো আমরা টিকে থাকতে পারবো না।

প্রসঙ্গত, যে পাবে আহির গেছিল সেই পাবের মালিক দত্তবাড়িতে চলে এসেছে পর্ণার সাথে কথা বলতে। পাবের মালিকের ওদের কথা মনে আছে কারণ ওরা পাবের মধ্যে ঝামেলা করেছিল। আহিরের গার্লফ্রেন্ডও সেদিন আহিরের সাথে ছিল এবং সে ঝামেলা করতে বারণ করছিল বলে পাবের মালিক জানায়। পাবে আইকার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয় না, তাই আইডি কার্ড থেকে আহিরের গার্লফ্রেন্ডের ডিটেইলস বার করে পাবের মালিক। তারপরেই পর্ণার হাতে আসে তাদের আইডি কার্ড। পর্ণা অঙ্গীকারবদ্ধ আসল অপরাধীকে শাস্তি পাওয়াবেই।

আরও পড়ুন: শালিনীর ঠিকানা ফুলকির হাতের মুঠোয়! রুদ্রর সব প্ল্যান ভেস্তে দিলো ফুলকি!

নায়িকার হাতে নতুন সাক্ষী

পর্ণা সমাদ্রিতা অর্থাৎ আহিরের গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে খোঁজ নিলে জানতে পারে সে নাকি নিউইয়র্কে চলে গেছে। কৃষ্ণা পর্ণাকে সবকিছু ছেড়ে দিতে বলে, কিন্তু জেঠু মানতে রাজি নয়। কৃষ্ণার কথায় কথায় পর্ণার মনে পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের কথা। কিন্তু সেখানের আশেপাশের বস্তি থেকে লোকজন কোথাও চলে গেছে তাই খোঁজ নিতে বলে চয়নকে। ফুটপাতবাসীদের কাছে গিয়ে পর্ণা সাক্ষী দেওয়ার কথা বলে। কিন্তু কেউই রাজি হচ্ছে না। পর্ণা সাক্ষী দেওয়ার জন্য ফুটপাতবাসীদের রাজি করায় কোনোভাবে। এবার এটাই হবে পর্ণার আহিরের বিরুদ্ধে সাক্ষী। কি হবে নিম ফুলের মধু ধারাবাহিকের (Neem phuler madhu) আগামী পর্বে, জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।

 

Back to top button