শালিনীর ঠিকানা ফুলকির হাতের মুঠোয়! রুদ্রর সব প্ল্যান ভেস্তে দিলো ফুলকি!

বর্তমানে বেঙ্গল টপার জি বাংলার (Zee Bangla) ফুলকি (Zee Bangla)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। ফুলকির চরিত্রে অভিনেত্রী দিব্যানি মন্ডলের (Devyani Mondal) অভিনয় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় বাড়ছে আরও দুটি চরিত্রের শালিনী মিত্র আর রুদ্ররূপ সান্যাল ওরফে অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak) এবং অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar)।

একের পর এক চাল চেলে ফুলকিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছেন ধারাবাহিকের এই দুই খলচরিত্র। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কবে শেষ হবে রুদ্র আর শালিনীর খেলা? কবে রুদ্রর ব্যাপারে জানতে পারবেন হৈমন্তী? কবেই বা মিথ্যের পর্দা উঠবে রোহিতের চোখ থেকে? যদিও এসবের মাঝেই বিরাট চমক এসেছে ফুলকিতে। নিখোঁজ শালিনী। আর শালিনীকে তোপ হিসেবে ব্যবহার করেই রোহিতকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে রুদ্র।

Abhishek Bose

ফুলকি আজকের পর্ব ১৯ জুলাই (Phulki Today Episode 19 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে জেঠিমণি আর রুদ্রর কথা শুনে আত্মহ’ত্যায় চেষ্টা করেছে রোহিত। যদিও সঠিক সময় ফুলকি এসে বাঁচিয়ে দেয় রোহিতকে। কিন্তু তার পরেই শোনা যায় দুঃসংবাদ। পাওয়া গেছে একটা ডেড বডি। যদিও কার সেই বিষয়ে কিছুই স্পষ্টভাবে জানেনা অংশু। কিন্তু এই কথা শুনেই ভেঙে পড়ে ফুলকি আর রোহিত। আর তারই মাঝে রায় চৌধুরী বাড়িতে এসে হাজির হয় রুদ্র।

বাড়িতে এসেই রোহিত আর ফুলকিকে সে দোষারোপ করতে থাকে শালিনীর মৃত্যুর জন্য। যা শুনে অস্থির হয়ে যায় রোহিত। কিন্তু তাকে সামলে কোনরকমে হাসপাতালে চলে যায় ফুলকি। অংশু ফুলকি আর রোহিতকে নিয়ে যায় মর্গে। ডেড বডির গায়ে হলুদ রঙের পোশাক দেখে ব্যাকুল হয়ে যায় রোহিত। ফুলকিও ভাবতে শুরু করে তাহলে কি সত্যিই শালিনী ম্যাডাম আর নেই? কিন্তু মনের জোর হারালে তো চলবে না। এই ভেবেই ডেড বডির মুখ থেকে চাদর সরায় ফুলকি।

আরও পড়ুন: নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো রাই!

তবে মেয়েটি মুখ দেখে রোহিত বুঝতে পারে মেয়েটি শালিনী নয়। তারপরই ফুলকিকে শক্ত করে জড়িয়ে ধরে রোহিত। আর সেটা দেখেই মুচকি হাসে রুদ্র। কিন্তু রুদ্রর হাসি দেখে নেয় ফুলকি। সে বুঝতে পারে এর পিছনে জামাইবাবুর কারসাজি আছে। তারপরই রোহিতকে নিয়ে সে চলে যায় মন্দিরে। রোহিতকে ফুলকি বলে মা কালির কাছে প্রার্থনা করতে। মা কালিকে রোহিত বলে শালিনী যেন বেঁচে থাকে। সে আজও শালিনীকেই ভালোবাসে তবে সে শুধু চায় শালিনী যেখানেই থাকুক ভালো থাকুক। তখনই মায়ের ফুল করে যায় রোহিতের হাতে। তারপরই একটি চায়ের দোকানে রোহিতকে নিয়ে যায় ফুলকি। কিন্তু সেখানে গিয়েই হঠাৎ শালিনী বলে চিৎকার করে ওঠে রোহিত। তাহলে কী শালিনীকে দেখতে পেল রোহিত? ফুলকি কী পারবে শালিনীকে খুঁজে বের করতে?

 

Back to top button