পর্ণার জীবনে নতুন বিপদ! নায়িকাকে জব্দ করতে ভয়ংকর পরিকল্পনা করলো ঈশা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের স্থান দ্বিতীয়। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হলো নায়িকা পর্ণা। সমস্ত বিপদ থেকে নিজের পরিবারকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে সে।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা একা লড়াই করে এবং নিজের বুদ্ধির জোরে অসাধ্য সাধন করে দেখালো। আকাশ দেব ভৌমিক একজন বিত্তশালী এবং অনেক বড় মাপের ক্রিকেটার হওয়ায় তার ছেলের করা অপরাধ চেপে দেয় পুলিশ প্রশাসন। কিন্তু এই দেশে আইন সবার জন্য সমান, এটাই প্রমাণ করে দেয় ধারাবাহিকের নায়িকা। কোন অপরাধীকে পার পেতে দেবে না সে এমনটাই প্রতিজ্ঞা করে পর্ণা। সে দেখিয়ে দেয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ক্ষমতা ঠিক কতটা।
নিম ফুলের মধু আজকের পর্ব ১৬ জুলাই (Neem Phuler Modhu Today Episode 16 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা নিজের জেদে অনড়। সে কোনোভাবেই দোষীকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি নয়। অনেক বুদ্ধি করে কার্বন পেপার কপি করে এফআইআর -এর ১০৭ নাম্বার পেজটা খুঁজে পেয়ে যায় সে। ব্যাস তারপর বাকিটা সযত্নে নিজেদের হাতে তুলে নেয় জনগণ। একজন বাচাল বেপরোয়া ছেলের জন্য দুটো নিরীহ নিষ্পাপ ছেলে শাস্তি পাবে এটা কোনভাবেই মেনে নিতে পারেনি ধারাবাহিকের নায়িকা।
অবশেষে গ্রেফতার আহির
পুলিশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে জনগণ। সবাই মিলে থানার সামনে এসে জড়ো হয়। পুলিশের কাছে আর কোন উপায় খোলা থাকে না। অবশেষে আকাশদেব ভৌমিকের ছেলে আহিরকে গ্রেফতার করতেই হয় তাদের। কারণ সবাইকে থামানো যায় কিন্তু যদি জনতা একবার ক্ষেপে যায়, তাহলে আর রক্ষে থাকবে না। জয় লাভ করে ধারাবাহিকের নায়িকা।
আরও পড়ুন: বাপের বাড়িতেও ঠাঁই হলো না রাইয়ের! এই অবস্থায় কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে রাই?
যদিও তার এত সাহসিকতার বিন্দুমাত্র মান মর্যাদা দেয়নি মৌমিতা। সে সবার সামনে বলে, এসব নিজের নাম কুড়ানোর ফন্দি। নিজেরে নাম ডাক করার জন্য আর চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য নাটক করেছে পর্ণা। কথাগুলো শুনে বেশ খারাপ লাগে নায়িকার। অন্যদিকে ঈশা আকাশদেব ভৌমিক কে কথা দেয়, আহিরকে সে জেল অবধি পৌঁছাতে দেবে না। তার আগেই তাকে বের করে আনবে।

