জ্যাসের হাতে ব্রহ্মাস্ত্র! দেবুর খেলা শেষ! উৎসবকে উচিত শিক্ষা দিলো কৌশিকী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। একের পর এক রহস্যজনক কেস আর তার সঙ্গে সাংসারিক সমস্যা সবটাই শক্ত হাতে সামলেছে জগদ্ধাত্রী। যদিও এই ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) ছাড়াও যিনি দারুণ টক্কর দিচ্ছেন সবাইকে তিনি হলেন সকলের প্রিয় কৌশিকী মুখার্জী ওরফে রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। ধারাবাহিকে জগদ্ধাত্রীর থেকেও কৌশিকী মুখার্জীর প্রশংসায় বেশি শোনা যায় দর্শকদের মুখে।

যেখানে একদিকে জগদ্ধাত্রীর জীবনটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে সেখানেই সবটাই শক্ত হাতে সামলাচ্ছেন কৌশিকী মুখার্জী। বর্তমান ট্র্যাক অনুযায়ী স্বয়ম্ভুকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে দেবু, উৎসব, দিব্যা। আর বর্তমানে দিব্যার সঙ্গেই হাত মিলিয়েছেন কাকলি দেবী। শুধুমাত্র স্বয়ম্ভুকে শায়েস্তা করার জন্যই নতুন খেলা খেলেছে উত্তরবঙ্গের দেবুদা। স্বামীর এরূপ পরিস্থিতি দেখে দিশাহারা হয়ে পড়েছে খোদ জ্যাস সান্যাল। তবে এবার জ্যাস সান্যালকে বাঁচাতে এগিয়ে এসেছেন কৌশিকী।

Ankita Mallick

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৬ জুলাই (Jagaddhatri Today Episode 16 July)

স্বয়ম্ভুর মেল আইডি দেখেই সবটা বুঝে যায় কৌশিকী। তারপরই ছদ্মবেশে চিরঞ্জিতের সঙ্গে পাবে চলে যায় জগদ্ধাত্রী। কিন্তু সেখানকার পরিস্থিতি অবাক হয়ে যায় সে। মদ্যপ অবস্থায় উন্মাদের মতো নাচছে উৎসব, দেবুদা আর চন্দ্রবদন। তাদের সঙ্গে তাল মিলাচ্ছে দিব্যা। কিন্তু এইসব দেখে বেশ বিরক্ত হচ্ছে মেহেন্দি। এরপরই চিরঞ্জিতকে জ্যাস বলে দিব্যাকে ফোন করে বাইরে ডাকতে। আর সেই ফাঁকেই উৎসবের ফোন দেখবে সে।

প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে রাজি হয়ে যায় চিরঞ্জিত। দিব্যাকে ফোন করে সে বলে “আমি কৌশিকীর অফিসের কর্মচারী আপনার সঙ্গে কথা আছে।” এই কথা শুনেই সেখান থেকে বেরিয়ে আসে দিব্যা। আর সেই ফাঁকেই উৎসবের ফোনটা নিয়ে নেয় জ্যাস। কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে পায়নি দিব্যা। সবটাই পরিকল্পনা বুঝতে পেরে তড়িঘড়ি পাবের মধ্যে ঢুকে যায় দিব্যা। এদিকে নিজের সমস্ত বডিগার্ডদের সেই পাবে পাঠিয়ে দেন কাকলি দেবী।

আরও পড়ুন: অনেক হলো! এবার ফিরে আসুক আলোকপর্ণার স্মৃতি! দাবি দর্শকদের!

উৎসবকে উচিত শিক্ষা দিলো কৌশিকী

তবে ততক্ষণে উৎসবের ফোন চেক করে নিয়েছে জ্যাস। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোন প্রমাণ পায়নি সে। এরপরই বাড়ি ফিরে যায় জগদ্ধাত্রী। কিছুক্ষণ পর ধরে ধরে উৎসবকে বাড়িতে নিয়ে আসে মেহেন্দি। সে মেহেন্দিকে বলতে থাকে সে সব সম্পত্তির মালিক হবে। কথাটা শুনে উৎসবকে সপাটে একটা চড় কষিয়ে দেন কৌশিকী। তারপর বলেন তিনি উৎসবকে তার কোম্পানিতেই রাখবেন না। এরপরই দেবুদার দিকে ফিরে কৌশিকী বলে দেবুদাকে সে ট্রেনে করে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবে। চন্দ্রবদন বাধা দেওয়ার চেষ্টা করলেও তার কোন কথা শোনেননি কৌশিকী। জ্যাস কী খুঁজে পাবে আসল দোষীকে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

 

Back to top button