অনেক হলো! এবার ফিরে আসুক আলোকপর্ণার স্মৃতি! দাবি দর্শকদের!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই একের পর এক নতুন চমকের কারণে দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মাঝেও চর্চায় উঠে এসেছে ধারাবাহিকটি। খাস কলকাতার একটি একান্নবর্তী পরিবারের গল্প বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। ধারাবাহিকে আলোকপর্ণার চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) দুর্দান্ত অভিনয় মন জয় করেছে দর্শকদের। তাছাড়াও রুবেল দাসের সঙ্গে পল্লবীর জুটিও নজর কেড়েছে দর্শকদের।

তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে বিরাট মোড়। ঈশা, অয়ন মৌমিতার দলে যুক্ত হয়েছে নতুন খলনায়িকা সুইটি। তার আসার পর থেকেই সে অতিষ্ট করে তুলেছে পর্ণা আর সৃজনকে। পর্ণা হাজার চেষ্টা করেও সুইটিকে বাড়ি থেকে তাড়াতে পারেনি। আর তারপরই ঘটে যায় দুর্ঘটনা। পর্ণাকে ধাক্কা মেরে ছাদ ফেলে দেয় মৌমিতা। বুবাই বাড়ি ফেরার পথে দেখতে পায় পর্ণাকে। নতুন কাকিকে এই পরিস্থিতিতে দেখে তড়িঘড়ি সবটাকে ডেকে নিয়ে আসে সে।

তড়িঘড়ি পর্ণাকে হাসপাতালে নিয়ে যায় সৃজন। চিকিৎসার ফলে শারীরিকভাবে পর্ণা সুস্থ হয়ে গেলেও স্মৃতি হারিয়ে ফেলে সে। পর্ণার স্মৃতি পিছিয়ে যায় ১০ বছর। পর্ণা নিজেকে মন করতে শুরু করে কলেজ পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে পর্ণাকে কলেজে ভর্তি করে সৃজন। তারপরই ঈশার পর্দাফাঁস করতে গিয়ে পর্ণা সঙ্গে যোগাযোগ হয় লাইভ নিউজের। পর্ণা ফের সুযোগ পায় সাংবাদিকতার।

বর্তমানে কি দেখা যাচ্ছে নিম ফুলের মধুতে

বর্তমানে ধারাবাহিকটি জমে উঠেছে বুবাই আর অভিজিতের কেস নিয়ে। জনপ্রিয় ক্রিকেটার আকাশ দেব ভৌমিকের ছেলে আহির ভৌমিকের গাড়ির ধাক্কায় প্রাণ হারায় অভিজিৎ, কোমায় চলে যায় বুবাই। তারপরই সবটা বের করে আনতে মাঠে নামে পর্ণা। পুলিশ আকাশ দেবকে সাহায্য করছে বুঝতে পেরে একটু একটু করে প্রমাণ জোগাড় করতে শুরু করে পর্ণা। তবে অবশেষে পুঁটির সাহায্যে এফআইআর কপির কার্বন কপি থেকে সত্যিটা বের করে আনে পর্ণা।

আরও পড়ুন: প্রকৃত পুরুষ হওয়ার প্রথম ধাপেই অসফল অনির্বাণ! তাকে ধিক্কার জানাচ্ছে দর্শক মহল!

স্মৃতি ফিরে আসুক পর্ণার, দাবি নেটিজেনদের

তবে ধারাবাহিকের সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক নতুন নতুন চমক আসলেও দর্শকরা এখনও অপেক্ষায় আছে মূল চমকের অর্থাৎ পর্ণার স্মৃতি ফিরে আসার জন্য। নিম ফুলের মধুতে একের পর এক বিরাট ধামাকা হলেও এখনও পর্যন্ত স্মৃতি ফেরেনি পর্ণা। তবে এবার দর্শকরা চান বুবাই সুস্থ হওয়ার পরই আসুক নতুন চমক। স্মৃতি ফিরে আসুক পর্ণার। তারপর ধারাবাহিকে আসুক নতুন ট্র্যাক। অনুরাগীদের মতে পর্ণার স্মৃতি ফিরে আসলেই এক লাফে নিম ফুলের মধুর টিআরপি বেড়ে যাবে অনেকটা। ফের ফুলকিকে হারিয়ে বিজয়ী হবে নিম ফুল। আপনাদের কী মনে হয় এবার কি পর্ণার স্মৃতি ফিরে আসা উচিত?

Back to top button