মিঠাই ফ্যামিলির কেউ ডায়েট করে না, দুপুরে জমিয়ে খায় ভাত মাংস! তোর্সার আনা চিংড়ি পোস্ত কেড়ে খেল নীপা, ভিডিও দেখে আনন্দ পাবেন আপনিও

আমরা সকলেই ভাবি নায়ক-নায়িকারা বোধহয় খুব ডায়েট মেনটেইন করে চলেন। সে কথাটা বলিউড তারকাদের ক্ষেত্রে হতে পারে, টলিউডের তারকারাও হতে পারে কিন্তু টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এত ডায়েটের ধার ধারেন না। সেটে গেলেই সেটা বোঝা যায়।

Tonni Laha Roy Actress, Birthday, Education, Biography, Wikipedia
মাঝেমধ্যেই জমিয়ে খাওয়া দাওয়া হয় আবার বিভিন্ন ভাইরাল ভিডিও থেকে আমরা জানতে পারি দুপুরের লাঞ্চ বাড়ি থেকে নিয়ে আসেন তারকারা আর সেখানে ভাত মাছ ডাল মাংস সব থাকে।গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেটা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

মিঠাইয়ের মেয়েদের মেকআপ রুম সরগরম|Mithai|Soumitrisha Kundu|Oindrila Saha|Diya|Kaushambi|Tonni - YouTube
মিঠাইয়ের অন্যতম সদস্য তন্বী লাহা রয় আর ঐন্দ্রিলা সাহা একসঙ্গে লাঞ্চ করতে বসেন। দুজনেই বাড়ি থেকে টিফিন বক্সে করে খাবার দাবার নিয়ে আসেন। সম্পর্কটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি তোর্সা বাড়ি থেকে চিংড়ি পোস্ত আর ভাত এনেছিল। এই চিংড়ি পোস্ত ঐন্দ্রিলা খেতে খুব ভালবাসে বলে তোর্সার মা দুজনের জন্য অনেকটা দিয়ে দিয়েছিল।

Mithai
এবার গোটা ঘটনাটা তন্বী নিজের ইউটিউব চ্যানেলের জন্য যখন ক্যামেরাবন্দি করছিল তার ফাঁকে ঐন্দ্রিলা টুকটুক করে সেই বাটি থেকে অর্ধেকের বেশি চিংড়ি পোস্ত খেয়ে ফেলেছে। সেটা যখন তন্বীর খেয়াল পড়েছে সে তো চিৎকার জুড়েছে। এই দৃশ্য দেখলে আপনি না হাসাহাসি করে থাকতে পারবেন না।

Back to top button