ফাটল ধরল জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর ভালোবাসায়! আলাদা হয়ে গেল নায়ক নায়িকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রতি সপ্তাহেই ধারাবাহিকে এসেছে একের পর এক নতুন চমক। একসময় টিআরপি (TRP) তালিকায় শীর্ষস্থান স্থানে থাকলেও দিনে দিনে বেশ খানিকটা কমে গেছে জগদ্ধাত্রীর টিআরপি। যদিও নতুন চমকে ফের জমজমাট হয়ে উঠেছে জগদ্ধাত্রীর গল্প। সঙ্গে দর্শকদের মন জয় করেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জুটি। তাদের মধ্যকার মিষ্টি প্রেম, একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান, কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা সবটাই মন কেড়েছে দর্শকদের।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল জ্যাস সান্যালের কাছে এসেছে কাকলি দেবীর কেস। আর তারপরই কাকলি দেবীর সুরক্ষা নিয়ে তৎপর হয়ে ওঠে জ্যাস। তবে এইসব কিছুর মধ্যেই জ্যাস সান্যালকে বারবার করার জন্য বিরাট চাল চালে উৎসব, দেবুদা আর দিব্যা সেন। তারা কিডন্যাপ করে কাকলি দেবীকে। তবে কাকলি দেবীকে যেখানে আটকে রাখা হয়েছিল সেইজায়গার ব্যাপারে জেনে যায় কাঁকন। তবে জগদ্ধাত্রীকে সবটা জানানোর আগেই গুন্ডারা তুলে নেয় কাঁকনকে।
স্বয়ম্ভুকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিল দেবুদা
গুন্ডারা মুক্তিপণ বাবদ চেয়েছিল টাকা আর একটি গাড়ি। তবে জ্যাস সান্যালের নাকের ডগা দিয়ে কাঁকনকে গুন্ডারা নিয়ে যাবে তা কী হয়! কাঁকন আর কাকলি দেবীকে বাঁচাতে চাল চেলে দেয় জ্যাসও। আর সেই পরিকল্পনাতেই ধরাশায়ী হয়ে পড়ে গুন্ডারা। তেল না থাকার কারণে মাঝ রাস্তাতেই গাড়ি থামাতে বাধ্য হয়ে তারা আর তখনই কাঁকনকে উদ্ধার করে জ্যাস। থানায় তলব করা হয় উৎসব, দেবুদা আর দিব্যাকে। কিন্তু তারই মাঝে বিরাট খেলা খেলে দেয় উত্তরবঙ্গের দেবু। স্বয়ম্ভুকে সে ফাঁসিয়ে দেয় মিথ্যে কেসে।
গুন্ডাদের ফোন থেকে ফোন করা হয় স্বয়ম্ভুকে এমনকি স্বয়ম্ভু ফোনে আসে মেল। যেখানে উল্লেখ করা আছে গুন্ডাদের থেকে অনেক টাকা নিয়েছে স্বয়ম্ভু। স্বয়ম্ভুকে এইভাবে ফেঁসে যেতে দেখে দিশাহারা হয়ে পড়ে জগদ্ধাত্রীও। দেবু, দিব্যা সেন আর উৎসব জানায় যদি জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বাঁচাতে চায় তাহলে জগদ্ধাত্রীকে কেস বন্ধ করতে হবে তাহলেই স্বয়ম্ভুর বিরুদ্ধে সমস্ত প্রমাণ গায়েব হয়ে যাবে রাতারাতি। তবে না। সততার সঙ্গে সমঝোতা করেনি জ্যাস সান্যাল।
আরও পড়ুন: সংকটে ফুলকি! তাকে শেষ করতে হাজির রুদ্রর তুরুপের তাস!
কি দেখা গেছে জগদ্ধাত্রীর নতুন প্রোমোতে?
তবে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো দেখে কপালে চোখ উঠেছে নেটিজেনদের। যেখানে দেখা যাচ্ছে স্বয়ম্ভুকে কাকলি দেবীর কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে জ্যাস সান্যাল। জগদ্ধাত্রীর মুখে এসব কথা শুনে রেগে গিয়ে স্বয়ম্ভু বলে ওঠে সে এই কেসের ব্যাপারে কিছু জানে না। তখনই জগদ্ধাত্রী তাকে বলে ওঠে “আমায় জ্যাস সান্যাল হতে বাধ্য করো না স্বয়ম্ভু।” জগদ্ধাত্রীর কথা শুনে চমকে যায় স্বয়ম্ভু আর সঙ্গে নেটিজেনরাও। তবে কি এবার বিচ্ছেদ ঘটবে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর মধ্যে? নেটিজেনদের দাবি না বিচ্ছেদ ঘটবে না বরং সবটাই জ্যাস সান্যালের প্ল্যান। উৎসব আর দেবুদাকে ফাঁসাতে নতুন প্ল্যান বের করেছে জগদ্ধাত্রী। আর এই সবটাই নাটক। তাহলে আপনাদের কী মনে হচ্ছে এসব কি নিছক নাটক নাকি সত্যিই সবার বিচ্ছেদ ঘটবে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর মাঝে?
View this post on Instagram

