পর্ণার সাথে এবার তদন্তে নামলো পুঁটি! নিম ফুলের জমজমাট পর্ব দেখতে ভুলবেন না!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem phuler Madhu new episode)। পর্ণার স্মৃতি ভ্রষ্ট হলেও সে এখন আবার একটা ভালো নিউজ চ্যানেলে কাজ করছে। তদন্ত করে চ্যানেলের জন্য নানান তথ্য জোগাড় করছে। এবার তাই দর্শকদের জন্য আরো কিছু ধামাকাদার পর্ব আসছে জি বাংলায়। টিআরপি রেটিংয়ে এই ধারাবাহিক বরাবরই ছক্কা হাঁকায়।
নিম ফুলের মধু আজকের পর্ব ১২ জুলাই (Neem Phuler Modhu Today Episode 12 July)
সম্প্রতি নিম ফুলের মধু (Neem phuler madhu) ধারাবাহিকে দেখা যাচ্ছে, একটি গাড়ির ধাক্কায় বুবাই কোমায়। পর্ণার শ্বশুরবাড়িতে নেমে এসেছে দুঃখের ছায়া। তবে পর্ণা কথা দিয়েছে সে চেষ্টা করে দেখবে। তদন্ত করে কোন তথ্য খুঁজে বার করবে। পর্ণা একটি হাউজের জার্নালিস্ট। সেখানকার সকলেই নায়িকার কাজে মুগ্ধ। কিন্তু এত বড় একটি নিউজ লাইভ টেলিকাস্ট করা নিয়ে সমস্যা তৈরি হয়।
এই ধারাবাহিকের (Neem phuler madhu) এই দিনের পর্বে দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটি ঝামেলার সূত্রপাত হয়েছে। আর তার জন্যই চ্যানেলের উপর মহল থেকে বন্ধ করে দিতে বলা হয়েছে লাইভ টেলিকাস্ট। এমনকি এই খবর সংক্রান্ত যে সকল খবর রয়েছে সে সবগুলিও বন্ধ করে দিতে হবে। সময় মাত্র পরের দিন সকাল আটটা পর্যন্ত। এর মধ্যে যদি কোন মজবুত তথ্য না পাওয়া যায় তাহলে এই তদন্তের খবর এখানেই ছেড়ে দিতে হবে। কিন্তু বুবাইয়ের সাথে যারা এমন করেছে তাদেরকে শাস্তি দেবে পর্ণা।
উল্লেখ্য, পর্নার বুদ্ধিতে থানায় ঢোকার প্ল্যান করে তারা। কিন্তু এখন সব দিক ভীষণ তৎপর। থানায় যিনি কাজ করেন তাকে মানিয়ে পরের দিন সকালে কাজে ঢুকেছে পুঁটি। পর্না সব শিখিয়ে দিয়েছে। পর্না যে এফআইআর এর ডাইরি খুঁজে বের করেছিল, যার একটি পাতা মিসিং। সেই পাতার খোঁজ চালাতে থানায় ঢুকেছে পুঁটি। তাকে বলা হয়েছে ওয়েস্ট বাস্কেটে যা পড়ে রয়েছে সমস্ত একটা বস্তায় ভরে নিয়ে চলে আসার কথা।
আরও পড়ুন: দর্শকদের তাক লাগাতে জলসায় ফিরছে খড়কুটো সিজন ২! জানালেন স্বয়ং অভিনেত্রী!
বিপদে পড়লো পুঁটি
প্রসঙ্গত, থানা পরিস্কারের নাম করে ঢুকে ইতিমধ্যেই পুঁটি সেসব কাগজ বস্তায় ভরে নিয়েছে। কিন্তু থানার বড়বাবুর কাছে চোখ রাঙানি দেখে ভয় পেয়ে যায় পুঁটি। নানান কথা বলে পুঁটি বেরিয়ে আসতে চাইলেও বড়বাবু বলে সকলকে এত কথা শুনিয়ে তুই চলে যাবি সেটা তো হবে না। বড়বাবু কি তবে বুঝতে পেরে গেছে। পুঁটি পর্ণার লোক। এদিকে আবার বড়বাবু পর্ণার পিছনে লোক লাগিয়েছে পর্ণা কি করছে তা জানার জন্য। কি হবে নিম ফুলের মধু ধারাবাহিকের (Neem phuler madhu) আগামী পর্বে জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি ।

