সত্যি হলো স্রোতের আশঙ্কা! রাইকে জব্দ করতে সবার সামনে বেফাঁস শৌর্য!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। নায়িকা রাই ধারাবাহিকের মধ্যমণি হয়ে উঠেছে। খুব অল্প দিনের মধ্যেই নায়িকা রাই এবং নায়ক অনির্বাণকে ভালোবেসে ফেলেছে দর্শক মহল। তাদের দুজনকে একসাথে দেখতে ভীষণ ভালোবাসেন তারা। টিআরপিতেও একটু একটু করে নিজের জায়গা পাকা করছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে একে অপরের সাথে জন্ম জন্মান্তরের জন্য বিবাহ বন্ধনে বাঁধা পড়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা। কিন্তু তারপরেও সুখ আসেনি রাইয়ের জীবনে। সে সম্প্রতি জানতে পেরেছি অনির্বাণের বাবা-মা তাকে একেবারেই মেনে নেয়নি। সোহিনী তার সঙ্গে অত্যন্ত খারাপ ভাবে কথাবার্তা বলেছে।

মিঠিঝোড়া আজকের পর্ব ১২ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 12 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণের মান সম্মান বজায় রাখতে সোহিনীর অপমান ভুলে বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছে রাই। এক এক করে অনির্বাণের পরিবারের সমস্ত আত্মীয়-স্বজন এসে তাদের দুজনকে উপহার দিয়ে আশীর্বাদ করে যাচ্ছে। শৌর্যর পরিবার মোটেই এই অনুষ্ঠানে থাকতে স্বচ্ছন্দ বোধ করছে না। তারপরেও কেবলমাত্র আত্মীয়তার খাতিরে তাদের থাকতে হচ্ছে।

নন্দিতাকে ফিরিয়ে দিলো সুচিস্মিতা

ইতিমধ্যেই সেখানে চলে আসে স্রোত, মিষ্টি, তার মেয়ে এবং নন্দিতা। সবাইকে দেখে ভীষণ খুশি হয় রাই। শৌর্যর মাকে দেখে নন্দিতা আরো একবার তার সামনে নীলাঞ্জনা বিষয়টা নিয়ে কথা বলে। সুচিস্মিতা বলে, তার হাতে কিছুই নেই। কারণ নীলাঞ্জনা যা যা করেছে যেভাবে মিথ্যা কথা বলেছে তারপর তার ছেলের পক্ষে আর ওকে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তার ছেলে যদি না চায় তাহলে সে কিছুই করতে পারবে না। কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে নন্দিতা।

আরও পড়ুন: রুদ্রর পথে কাঁটা হয়ে উঠল লাবু! হেরে গিয়ে প্রথম কোপটা লাবুর ঘাড়েই মারলো সে!

সবার সামনে বেফাঁস শৌর্য

এরপর সেখানে চলে আসে শৌর্য। হঠাৎ করে সে সবার সামনে বলে, “রাই আর অনির্বাণ দুজনেই আমার খুব কাছের। তবে ওদের আলাপের আগে একটা বিষয় ঘটেছিল। আর সেটাই ওদেরকে যুক্ত করেছে।” এত দূর অবধি শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর শৌর্য বলে, একসাথে গান গাওয়ার মধ্যে দিয়ে রাই আর অনির্বাণের আলাপ হয়েছিল। তাই এই অনুষ্ঠানে যেন তারা দুজন একটা গান করে। তারপর রাই আর অনির্বাদ দুজন মিলে গান গায়। কিন্তু স্রোত কিছুতেই বিশ্বাস করতে চায় না যে এত সহজে সবটা মেনে নিয়েছে শৌর্য।

Back to top button