জগদ্ধাত্রীর খুদে কাঁকন কার মেয়ে জানেন? কত বয়স এই ক্ষুদে অভিনেত্রীর?

বাংলা সিরিয়ালে যখনই কোন খুদে শিল্পীর আবির্ভাব হয়েছে তখনই বেড়েছে ধারাবাহিকের টিআরপি (TRP)। তা সে মিঠাই (Mithai) হোক বা অনুরাগের ছোঁয়া কিংবা জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে টেলিভিশনের পর্দায় অতি জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। মাঝে টিআরপি খানিকটা কমে গেলেও বর্তমানে ফের জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিকের কাহিনী। ফলত এই ধারাবাহিকটির সঙ্গে পরিচয় নেই এমন ধারাবাহিক প্রেমী দর্শকদের সংখ্যা হাতে গোনা।
একসময় দর্শকদের ভালোবাসায় পর পর বেশ কয়েকটি সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিকটি। একথায় হয়ে উঠেছিল অপ্রতিরুদ্ধ। যদিও চলতি সময়ে বেশ খানিকটা কমেছে জগদ্ধাত্রীর টিআরপি নম্বর তবে দর্শকদের মনে আজও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একই রয়েছে। আর এই ধারাবাহিকেই জগদ্ধাত্রী, কৌশিকী মতো দাপুটে অভিনেত্রীদের টেক্কা দিয়ে দর্শকদের নজর কেড়ে দিয়েছে ছোট্ট কাঁকন। বর্তমানে ধারাবাহিকে একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে কাঁকন।
জগদ্ধাত্রীর কাঁকন আসলে কে?
বিশেষ প্রতিভা সম্পন্ন কৌশিকী মুখার্জীর এই ছোট্ট মেয়ে কথা বলতে না পারলেও তার বিচক্ষণতা এবং বুদ্ধির দ্বারা বারবার দর্শকদের মন জয় করে নিয়েছে কাঁকন। ধারাবাহিকটিতে কাঁকনের চরিত্রে অভিনয় করছে দেবাঙ্গনা ফৌজদার ওরফে গুনগুন। জগদ্ধাত্রীর এই ছোট্ট নায়িকা আসলে খাস কলকাতার মেয়ে। কলকাতাতেই জন্ম এবং বেড়ে ওঠা তার। বর্তমানে কলকাতার সল্ট লেক শিক্ষা নিকেতনের এই ছাত্রী অভিনয়ের সুবাদে পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে।
কে কে আছে অভিনেত্রী দেবাঙ্গনার পরিবারে?
জানা গেছে খুদে শিল্পী দেবাঙ্গনার বাবা আসলে একজন সরকারি কর্মী এবং মা গৃহবধূ। তবে ছোট দেবাঙ্গনার বাড়িতে আছে দুই দাদা, একজনের নাম দীপরাজ এবং অপরজনের নাম দীপদত্ত। বর্তমানে দীপরাজ একাদশ শ্রেনীর ছাত্র এবং দীপদত্ত সবে কলেজে ভর্তি হয়েছে। আর এই দুই দাদার আদরের একমাত্র বোন দেবাঙ্গনা। অভিনয়ের পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পী দেবাঙ্গনা। পাশাপাশি আবৃত্তির ভীষণ পটু।
আরও পড়ুন: বিবর্ণ হয়ে গেলো রাইয়ের জীবন! চলে গেলো অনির্বাণ!
কোন কবিতা আবৃত্তি করে নেটিজেনদের মুগ্ধ করেছেন দেবাঙ্গনা?
সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল দেবাঙ্গনার একটি আবৃত্তির ভিডিও। ভিডিওতে দেখা গেছে এই খুদে অভিনেত্রী অপূর্ব দত্তের লেখা জনপ্রিয় বাংলা কবিতা বাংলা টাংলা আবৃত্তি করে শোনাচ্ছে। এদিন অভিনেত্রীর আদো আদো মিষ্টি গলায় আবৃত্তি শুনে আপ্লুত হয়েছেন দর্শকরা। তবে নাচ আর আবৃত্তির পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই খুদে অভিনেত্রী। ফেসবুক থেকে ইনস্টাগ্রামে এমনকি নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে তার। তবে এই ছোট্ট বয়সে অভিনয়, আবৃত্তি, নাচ এবং সর্বোপরি পড়াশোনার পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে বেশ ভালোবাসেন দেবাঙ্গনা।

