ঈশার চালে ঈশাকেই মাত দিলো পর্ণা! ভয় গুটিয়ে গেল আহির!

চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকে ধারাবাহিকটি মন জয় করে এসেছে দর্শকদের। টিআরপি তালিকায় তাদের ফলাফল নজরকাড়া। গল্প নায়িকা আলোকপর্ণা দত্তর একের পর এক কেরামতি পর্দায় দারুণ উপভোগ করেন বাঙালি দর্শকরা। যদিও বর্তমানে বুবাই আর অভিজিতের কেস নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব।
সম্প্রতি নিম ফুলের মধুতে দেখা গেছে বাংলার আইকন আকাশ দেবের ছেলে আহির ধাক্কা মেরেছে বুবাই আর অভিজিতের সাইকেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের আর গুরুতর আহত হয় বুবাই। কেসের ব্যাপারে জানার জন্য থানায় যায় আলোকপর্ণা দত্ত। কিন্তু সেখানেই আসল গণ্ডগোল। নিজের ভাব মূর্তি বজায় রাখতে পুলিশকে কেসটা ধামা চাপা দিতে বলেন আকাশ। মন্ত্রী সুকুমার হালদার এবং আকাশ দেবের কথায় তাতে রাজি হয়ে যায় পুলিশ।
নিম ফুলের মধু আজকের পর্ব ১১ জুলাই (Neem Phooler Madhu Today Episode 11 July)
তবে অন্যায় মাথাচাড়া দেওয়ার আগেই ময়দানে নামে আলোকপর্ণা। প্রেস কন্ট্রোলের লোক সেজে এফআইআর কপি থেকে ১০৭ পাতায় গায়েব হওয়ায় খবরটা বের করে আনে পর্ণা। তখনই পর্ণার অফিসে চলে আসে সৃজন। সে জানায় বুবাইয়ের জ্ঞান ফিরিয়ে। কথাটা শুনেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসে পর্ণা। কিন্তু হাসপাতালে এসেই শুনতে পায় অন্য খবর।
জেঠি জানান জ্ঞান ফেরার পর বুবাইকে অভিজিতের চলে যাওয়ার সংবাদটা দিয়েছিল মৌমিতা। ব্যস সেটা শুনেই ফের জ্ঞান হারায় বুবাই। ডাক্তার জানান বুবাই কোমায় চলে গেছে। এরকম একটা খবর শুনে ভীষণ ভেঙে পড়ে পর্ণা। তখনই আরও একটি ঝড় আছড়ে পড়ে পর্ণার ওপর অভিমন্যু জানায় সে তার সোর্স থেকে জানতে পেরেছে লাইফ নিউজকে কোণঠাসা করার জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করেছে পুলিশ।
আরও পড়ুন: সর্বসমক্ষে মাকে ধি*ক্কার জানালো অনির্বাণ! রাইয়ের সম্মান রক্ষা করতে পারবে তো সে?
পর্ণার প্রশ্ন শুনে ঘাবড়ে গেল পুলিশ
কথাটা শুনে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় পর্ণা। থানার সামনে পর্ণাকে আটকে দিলেও পর্ণার তৎপরতা দেখে পর্ণাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় কর্মরত অফিসাররা। ভিতরে গিয়েই পর্ণা পুলিশ অফিসারকে প্রশ্ন করেন কেন ১০৭ পাতা ছেঁড়া হয়েছিল। উত্তরে অফিসার জানান তার লিখতে বানান ভুল হয়েছিল সেটা শুনে ফের পাল্টা প্রশ্ন করতে শুরু করে পর্ণা। পর্ণার প্রশ্নের বাণে ভয় পেয়ে যায় কর্মরত অফিসারও। আসল সত্যিটা কি বের করে আনতে পারবে আলোকপর্ণা? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

