রুদ্ররূপ সান্যাল কুপোকাত! সব পরিকল্পনায় জল ঢেলে দিল নায়িকা!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মনে রাজত্ব করে এসেছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। টিআরপি (TRP) তালিকাতেও প্রায় প্রতি সপ্তাহেই ছক্কা মারছে ধারাবাহিকটি। প্রতিপক্ষ সন্ধ্যাতারা হোক বা রেজওয়ান রব্বানীর বঁধুয়া, কেউই টিকতে পারছে না এই মেগার কাছে। গল্পের নায়িকা ফুলকি দাস থুড়ি বর্তমানে ফুলকি রায়চৌধুরীর বুদ্ধির কাছে ঘায়েল হয়েছে রুদ্ররূপ সান্যালের মতো পাক্কা খিলাড়িও।
ইতিমধ্যেই বেশ কয়েকবার রুদ্রকে ঘোল খাইয়েছে ফুলকি। লাবুর ওপর শারীরিক অত্যাচার হোক বা রোহিতকে বদনাম করার চেষ্টা বা রাজবাবুর সঙ্গে যোগ সূত্র সবটাই একে একে সকলের সামনে এনেছে ফুলকি। রোহিত থেকে জেঠুমণি সকলের চোখ বন্ধ করে বিশ্বাস করে ফুলকিকে। সেই কারণেই ফুলকিকে ফের বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে রোহিত। তবে তারই মাঝে এসেছে ঝড়। প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে গোটা নবাবগঞ্জ। জেঠুমণির সঙ্গে কথা বলে বেশ কিছু মানুষদের রায় চৌধুরী বাড়িতে আশ্রয় দিয়েছে ফুলকি।
তবে কথায় বলে ‘স্বভাব যায়না মলে।’ এমনই পরিস্থিতি হয়ে আছেন রায় চৌধুরী বাড়ির জামাই রুদ্রর। সরকার থেকে আসা ত্রাণের গাড়িও গায়েব করে দিয়েছে সে। শুধুমাত্র মাষ্টারমশাইকে হেনস্তা করার জন্য। সকলের সামনে তাকে অপমান করার জন্য। এরূপ আচরণ করেছে রুদ্র। এদিকে ত্রাণ আসবে না জানতে পেরে ক্ষেপে উঠেছে নবাবগঞ্জের বাসিন্দারা। বিরোধি দলের নেতারা জমায়েত করে জানিয়েছে ত্রাণ না আসলে নবাবগঞ্জে আগুন জ্বলবে।
যদিও এরূপ ভয়ঙ্কর পরিস্থিতি দেখেও রুদ্রর শান্ত আচরণ নজর এড়ায়নি ফুলকির। সেও বুঝে গিয়েছে এই কিছুর পিছনে কোন না কোনভাবে হাত রয়েছে রুদ্ররূপ সান্যালের। এরপরই ফুলকি চলে যায় লাবুর বাড়ি। লাবুর সঙ্গে কথা বলে ফুলকি বুঝতে পারে রুদ্র এর আগেও ত্রাণের মালপত্র বাড়িতে এনে রাখত। কথা শুনে বেশ খটকা লাগে ফুলকির। সঙ্গে সঙ্গে রোহিতকে সম্পূর্ণ ব্যাপারটা জানিয়ে দেয় সে। যদিও রোহিত টাকা স্পষ্ট জানিয়ে দেয় বারবার এইভাবে প্রমাণ ছাড়া এই যেন রুদ্রকে সন্দেহ না করে।
আরও পড়ুন: রাইকে দুশ্চরিত্রা অপবাদ দিল সোহিনী! স্ত্রীয়ের অপমান মেনে নেবে কি অনির্বাণ!
কী দেখা যাবো ফুলকির আগামী পর্বে?
তবে রোহিত হাজারবার বললেও মন থেকে বিষয়টা মেনে নিতে পারেনি ফুলকি। তাই রায়চৌধুরী বাড়িতে গিয়েই সে ডেকে পাঠায় অংশুকে। অংশু আসতেই ফুলকি তাকে বলে “আমার মনে হচ্ছে এইসব কিছুর পিছনে জামাইবাবুই আছেন।” ফুলকি সকলকে জানায় সে গোপনে সবটা গোপনে সবটা খবর নেবে। আর তার জন্য সে অংশুর সঙ্গে যাবে ভগবানপুরে। প্রথমে রোহিত বাধা দিলেও সবাইকে বুঝিয়ে ভগবানপুরে চলে জয় ফুলকি। এদিকে শালিনী আর ঈশিতার থেকে ফুলকির ভগবানপুরে যাওয়ার খবর জেনে নেয় রুদ্র। সে মনে মনে ভেবে নেয় তাকে কিছু একটা করতে হবে নাহলে তার মান সম্মান সবটা যাবে। এদিকে ভগবানপুরে গিয়ে সবটা দেখে ফুলকি অংশুকে বলে “এটা জামাইবাবুর জায়গা আর তিনিই কিছু জানান না এটা হতে পারে না এর পিছনে নির্ঘাত জামাইবাবুর হাত রয়েছে।” অবশেষে কি ত্রাণ উদ্ধার করতে পারবে ফুলকি? জানতে হলে চোখ রাখুন পর্দায়।

