চলে এলো তেঁতুল পাতার প্রথম প্রোমো! কবে থেকে আসছে এই মেগা? জেনে নিন এখনি

বর্তমানে টেলিভিশনে টিআরপি (TRP) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এই বিষয়টা আজকের দর্শকদের কাছে অজানা নয়। যতদিন টিআরপি ভালো থাকবে ততদিন পর্যন্ত সেই ধারাবাহিক বহাল তবিয়তে টেলিভিশনের (Bengali television) পর্দায় সম্প্রচার চালিয়ে যাবে। আর টিআরপি যদি পড়ে যায় তাহলে চ্যানেল সেই মেগাকে বিদায় করবে।
কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল স্টার জলসার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম তেঁতুল পাতা। দর্শকদের এটাও জানানো হয়েছিল যে এই ধারাবাহিকটিতে দেখা যাবে একটি একান্নবর্তী পরিবারকে। আর দর্শকরাও এমন একান্নবর্তী পরিবারের গল্প দেখতে ভীষণ পছন্দ করেন। তবে এই গল্প আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় একেবারে অন্যরকম হতে চলেছে।
গুরু গম্ভীর গল্প ছেড়ে হাস্যকৌতুক সম্পন্ন এই ধারাবাহিকটি মন জয় করে নিতে চলেছে দর্শক মহলের। বহুদিন ধরেই বাংলার দর্শন অপেক্ষা করছিলেন এই ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিওটির জন্য। আর বিলম্ব না করে কিছুক্ষণ আগেই চ্যানেল সম্প্রচার করেছে এই ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও। প্রোমো দেখেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়েছে দর্শকদের।
প্রকাশ পেলো প্রথম প্রোমো
সম্প্রচারিত প্রথম প্রচার ভিডিওতে দেখা যায়, নায়িকা স্টেশনে ছুটতে ছুটতে ট্রেন ধরতে আসছে আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। নায়িকা তখন নায়কের কাছে সাহায্য চায়। এমন সময় নায়ক নায়িকাকে টেনে ট্রেনে তুলে নেয়। তারপর গোটা রাস্তা নায়িকার বকবক্স শুনতে শুনতে পাগল হয়ে যায় নায়ক। নায়িকার কথাবার্তা থেকে বোঝা যায়, সে নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছে। কারণ তার বাবা তার সাথে যার বিয়ে দিচ্ছিল সেই ছেলেটাকে তার পছন্দ না।
আরও পড়ুন: মিঠাইয়ের ভাগ্য গ্রাস করলো জগদ্ধাত্রীকে! গল্পে চমক আনতে অনেক বছর এগিয়ে যাচ্ছে গল্প!
ট্রেন থেকে নেমেও নায়কের কিছু ছাড়েনি নায়িকা। কারণ এই নায়কের সাথেই এক সুতোয় বাধা পড়তে চলেছে সে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিকটিকে? সম্প্রচারিত প্রচার ভিডিওতে সম্প্রচারের সময় এবং তারিখ সংক্রান্ত কোনো বিষয় জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই সময় প্রকাশ করবে চ্যানেল কর্তৃপক্ষ।

