নিলুটা আগা গোড়াই বদমায়েশ! নিলুকে ছেড়ে রাইয়ের পাশে দর্শক মহল! আসছে শৌর্য্যর নতুন নায়িকা!

চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোরা (Mithijhora)। বর্তমানে পর্দায় জমে উঠেছে তিন বোনের গল্প। যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের টিআরপি (TRP)। বেড়েছে ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ। ধারাবাহিকের শুরুতেই দেখা গেছে বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বড় দিদি রাইপূর্ণা। আর নিজের ভালোবাসার মানুষ শৌর্য্য সঙ্গে সে বিয়ে দিয়ে দিয়েছে নিজের মেজ বোন নীলুর।
দর্শকদের চোখে ভিলেন হয়ে উঠেছিল রাইপূর্ণা
সেইসময় ধারাবাহিকের এরূপ ট্র্যাক দেখে প্রথম দিকে ভীষণ অখুশি হয়েছিল দর্শকরা। নেটিজেনদের মধ্যে অনেকেরই মনে হয়েছিল অন্যায় হয়েছে নীলুর সঙ্গে। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটাকে জামাইবাবু হিসেবে সে ভেবে এসেছে তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে সহজ হয়নি একেবারেই। তাছাড়াও এক নতুন বাড়ি, নতুন পরিবেশ সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না নীলু। সেইসময় রাইকেও পড়তে হয়েছিল নেটিজেনদের ক্ষোভের মুখে। নেটিজেনদের মধ্যে অনেকেই দাবি করেছিলেন নীলু বা শৌর্য্যর সঙ্গে যা যা হয়েছে তার জন্য আসলে দায়ী রাই।
মোড় ঘুরে গেল গল্পের, রাই নয়, আসল দোষী নীলু
তবে ধারাবাহিকের নতুন চমক আসতেই চমকে গেছে নীলুর ভক্তরা। নীলু কি তবে ভিক্টিম নয়? ধারাবাহিকের কাহিনীতে নজর দিলেই দেখা যাবে পরিস্থিতির চাপে পড়ে নীলুর সঙ্গে শৌর্য্যর বিয়ে দিতে বাধ্য হয়েছিল রাই। কারণ বাড়ির বউ চাকরি করবে এমনটা কোনদিনও মেনে নিত না শৌর্য্যর পরিবার। বাধ্য হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেয় রাই। ভেঙে দেয় বিয়ে। যদিও শৌর্য্যকে বিয়ে করার জন্য নীলুকে জোর করেনি সে। স্বেচ্ছায় বিয়ের মণ্ডপে বসেছিল নীলু।
তবে তারপর খুব বেশিদিন চলেনি তার সংসার। কিন্তু কেন? রাইয়ের দোষে? একেবারেই না। নীলুর নিজের দোষ। হ্যাঁ একথা সত্যিই যে নীলুকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি শৌর্য্য। কিভাবেই বা মেনে নিত? এতদিন যে মেয়েকে শালিকা হিসেবে দেখেছে সে, আজ নিজের ভালোবাসার মানুষকে ভুলে কিভাবে সেই মেয়েকে আপন করে নিত শৌর্য্য? তবে এক্ষেত্রেও বোনের সংসার বাঁচানোর চেষ্টা করেছে রাই। শৌর্য্যকে সে মিথ্যে বলেছে যে সে অন্য একজনকে ভালোবাসে। রাইয়ের কথা শুনেই মন ভেঙে যায় শৌর্য্যর। বাধ্য হয়ে যে ফিরে যায় নীলুর কাছে।
আরও পড়ুন: রুদ্রর কারসাজি ধরে ফেললো ফুলকি! জেঠুমণির সামনে সত্যিটা বলে রুদ্রর পর্দা ফাঁস করলো সে!
শৌর্য্যর জীবনে আসুক নতুন নায়িকা, দাবি তুলেছেন দর্শকরা
তবে তারপরও নিজের সংসার গড়ে তুলতে পারেনি নীলু। দিদিকে হিংসা করে, ডোরা বৌদির কুমন্ত্রণায় সায় দিয়ে একের পর এক খারাপ কাজ করে গেছে সে। অপমান করেছে রাইকে। এমনকি সম্প্রতি দেখা গেছে দিদির বিয়ে ভেঙে দেওয়ার জন্য ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছে নীলু। কিন্তু নিলু ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জেনেও, নীলুর প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি শৌর্য্য। উল্টে তার মাথায় শুধুমাত্র রয়েছে রাই। রাইকে নিয়েই ব্যস্ত হয়ে উঠেছে সে। ধারাবাহিকের এরূপ ট্র্যাক দেখে হতবাক হয়েছেন দর্শকরা। এমনকি মুখ বন্ধ হয়ে গেছে নীলুর ভক্তদের। নেটিজেনদের মধ্যে অনেকেই দাবি তুলেছেন নীলু আর শৌর্য্যর স্ত্রী হিসেবে দেখতে চাননা তারা, তারা চান এবার শৌর্য্যর জীবনেও আসুক নতুন নায়িকা। যাকে মন থেকে ভালোবাসতে পারবে শৌর্য্য। এই বিষয়ে আপনাদের কি মতামত সত্যিই কি নীলু দায়ী নাকি সে শুধুমাত্র পরিস্থিতির শিকার?

