রুদ্রর কারসাজি ধরে ফেললো ফুলকি! জেঠুমণির সামনে সত্যিটা বলে রুদ্রর পর্দা ফাঁস করলো সে!

বর্তমানে যে ধারাবাহিকগুলো টিআরপি (TRP) তালিকায় নিম ফুলের মধুকে (Neem Phooler Madhu) দারুণ টক্কর দিচ্ছে তাদের মধ্যে অগ্রগণ্য ফুলকি (Phulki)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি বর্তমানে কামাল করছে টেলিভিশনে পর্দায়। প্রতি সপ্তাহেই ধারাবাহিকটিতে আসছে নতুন নতুন চমক। সঙ্গে দিনে দিনে বাড়ছে ধারাবাহিকের টিআরপি। বর্তমানেও জমজমাট সন্ধ্যে সাড়ে ৭টায় জি বাংলার পর্দা।

তবে বন্যা আর ঝড়ঝঞ্ঝা নিয়ে বর্তমানে নাজেহাল হয়ে উঠেছে গোটা নবাবগঞ্জ। বিয়ের পর একদিন কাটতে না কাটতেই রোহিত ফুলকির জীবনে ধেয়ে এসেছে এই নতুন ঝড়। তবে থেমে থাকেনি রোহিত ফুলকি। জেঠুমণির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে তারা। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে ঝটপট খিচুড়ির প্যাকেট এনে খিচুড়ি বানিয়ে সকলকে তৃপ্তি করে খাইয়েছে ফুলকি।

ফুলকি আজকের পর্ব ৯ জুলাই (Phulki Today Episode 9 July)

তবে এই দুর্যোগের সময় সকলে এগিয়ে আসলেও নিজের স্বভাব অনুযায়ী ফের কুকর্ম শুরু করেছে রুদ্র। জেঠুমণির নাম ডোবানোর জন্য একবার ফের কলকাঠি নেড়েছে সে। তিওয়ারিকে ফোন করে ত্রাণের গাড়ি আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রুদ্র। সে তিওয়ারিকে ফোন করে জানিয়ে দেয় নবাবগঞ্জে ত্রাণের গাড়ি আসার আগেই সেটাকে সরিয়ে দিতে। রুদ্রর একনিষ্ঠ পেয়াদা তিওয়ারিও দাদার কথা মতো সরিয়ে দিয়েছে ত্রাণের ট্রাক।

এদিকে ত্রাণ আসছে না দেখে দিশাহারা হয়ে পড়েছেন জেঠুমণি। তিনি যোগাযোগ করেন ওপর মহলের লোকেদের সঙ্গে। তারা জানান সময় মতো ত্রাণ তারা পাঠিয়ে দিয়েছেন। তাহলে কেন এখনও আসেনি ত্রাণ? কথাটা ভাবাচ্ছে ফুলকিকেও। ফুলকি মনে মনে সন্দেহ করতে শুরু করে এই ত্রাণ সামগ্রী নিয়েও কোন না কোন ষড়যন্ত্র করেছে রুদ্র। তবে কাকে বলবে সে এই কথা? এইসব ভাবতে ভাবতেই সে লক্ষ্য করে ঝামেলা বেঁধে গেছে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন: ফেঁসে গেল জ্যাস সান্যাল! সংকটে মুখার্জী বাড়ির দুই ছেলে! দেবুর পাতা ফাঁদে ধরাশায়ী স্বয়ম্ভু

রুদ্রর পর্দা ফাঁস করল ফুলকি

অনেক কষ্টে সকলকে থামান জেঠুমণি। কিন্তু তখনই রুদ্র এসে জানায় ত্রাণ নবাবগঞ্জে আসবে না কারণ ত্রাণের ট্রাক লুট করা হয়েছে। এই কথা শুনেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে জেঠুমণির। তাহলে এতগুলো মানুষ খাবে কি? এই পরিস্থিতিতে বড্ড অসহায় বোধ করেন তিনি। তখনই গ্রামবাসীদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। জেঠুমণির ওপর নানান অভিযোগ আনতে শুরু করেন তারা। রেগে গিয়ে তারা পাথরও ছোড়েন জেঠুমণির দিকে। তখনই এগিয়ে এসে ফুলকি বলে এইসমস্ত কিছুর পিছনে রয়েছে জামাইবাবু। কারণ তিনি চাইলে ত্রাণের গাড়ি বাঁচাতে পারবেন। কথাটার সঙ্গে সহমত পোষণ করেন জেঠুমণিও। তাহলে কিভাবে গ্রামবাসীদের মুখে অন্য তুলে দেবে ফুলকি? আপনাদের কি মনে হয়?

 

Back to top button