‘ইচ্ছে পুতুলের’ মেঘকে হুবহু নকল করছে রাই! নীলুর হাজার দোষ মাফ করে মহান হতে চাইছে নায়িকা, অভিযোগ দর্শক মহলে

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত ধারাবাহিক এটি। ধারাবাহিকের গল্পটি তিন বোনের জীবন কেন্দ্রিক। বাড়ির বড় বোন রাই বিয়ের পিঁড়ি থেকে উঠে ‌মেজ বোন নীলুর বিয়ে দেয়। আর এবার সে নিজেই বিয়ের পিড়িতে। কিন্তু দিদিভাইয়ের বিয়ে ভাঙতে ঘুমের ওষুধ খায় নীলাঞ্জনা!

প্রথম থেকেই ‘মিঠিঝোরার’ রাই-এর চরিত্রের মধ্যে শান্ত একটি মেয়েকে খুঁজে পেয়েছেন দর্শক।‌ বহু অপমান, অনাচার হলেও চুপ করে থেকেছে রাই। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখনই মুখ খুলেছে। পরিবার, বোন নীলাঞ্জনা সকলের অন্যায়‌ দেখেও একসময় সহ্য করে গিয়েছে সে। এমনকি শৌর্য্যের বাড়িতে রাইকে ক্রমাগত অপমান করলেও দিদির দায়িত্ব পালন করে গিয়েছে ‘মিঠিঝোরার’ নায়িকা।

Megh Titikkha Das

রাইয়ের সঙ্গে মেঘের মিল!

এর আগে ‘ইচ্ছে পুতুলের’ মেঘের মধ্যেও ঠিক একই ধরনের স্বভাব দেখতে পেয়েছিল দর্শক। ময়ূরীর হাজার ভুল নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছিল মেঘ। ‌মা মধুমিতা হাজার গঞ্জনা দিলেও প্রতিবাদ করেনি ‘ইচ্ছে পুতুল’ নায়িকা। রাইয়ের‌ ক্ষেত্রেও একই দৃশ্য দেখা গিয়েছে। এমনকি বিয়ের পিঁড়িতে কনে অদল বদলের সঙ্গেও মিল রয়েছে এই দুই ধারাবাহিকের।

‘ইচ্ছে পুতুলের’ মেঘ হয়ে উঠেছে রাই!

বর্তমানে দেখা যাচ্ছে, রাইয়ের বিয়ে অনির্বাণের সঙ্গে। দিদিভাইয়ের বিয়ের দিন ইচ্ছে করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার নাটক করে নীলু। এদিকে রাই তাঁর বোনের জন্য বিয়ে ভাঙতে দ্বিতীয় বারের জন্য ভাবে না। এমনকি সরাসরি অনির্বাণকে চলে যেতেও বলে। যদিও স্রোত প্রথম থেকেই বলতে থাকে নীলু যা করেছে সবটাই বিয়ে ভাঙার জন্য। হাসপাতালে দাঁড়িয়ে অনির্বাণও রাইকে বোঝায়।

Rai, mithijhora

আরও পড়ুনঃ ‘নিম ফুলে’ বেজায় গোলমাল! সব হলেও পর্ণার স্মৃতি আর ফেরে না! ধারাবাহিক নিয়ে বেজায় চটলেন দর্শক

সব দেখেও যেন না দেখার ভান করছে রাই। আর সেখানেই প্রবল আপত্তি দর্শকের। মেঘের জীবনে একের পর এক ঝড় আনতে বাজি ধরেছিল ময়ূরী। রাইয়ের ক্ষেত্রেও রয়েছে নীলু। রাই অনির্বাণের বিয়ে হলেও নীলু হাল ছাড়বে না। অন্যদিকে নতুন ভিলেন হয়েছে শৌর্য্য। সবাই মিলেই চেষ্টা করবে রাইয়ের জীবন বিষিয়ে দিতে। রাই কি তখনও মুখ বুজে সহ্য করবে? নাকি দোষীদের উচিত শিক্ষা দেবে?

Back to top button