কেরিয়ারের মধ্যগগনে এসে স্থানচ্যুত! ক্যা’ন্সা’র বদলে দিল জীবন! বাদ পড়লেন অভিনেত্রী হিনা খান

বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী হিনা খান (Hina Khan)। একাধারে তিনি পরিচিত এবং সকলের কাছে প্রিয় অভিনেত্রী। একাধিক দুর্দান্ত কাজ করে তিনি দর্শক মন জয় করে নিয়েছেন। পর্দায় তাঁর অসাধারণ অভিনয় দেখে প্রশংসা বাক্য ঝরে পড়েছে সবার মুখে। দিনের পর দিন পরিশ্রম করে ‌ নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন তিনি। এক যন্ত্রণাদায়ক খবর বদলে দিল অভিনেত্রীর জীবন।

বর্তমানে নিজের ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে নায়িকা হিনা খান। ‌নামিদামি প্রজেক্ট রয়েছে তাঁর হাতে।তারই মাঝে দুঃসংবাদ। স্তন ক্যা’ন্সা’রে আক্রান্ত অভিনেত্রী। গত ২৮ জুন নিজের সামাজিক মাধ্যমে অসুস্থতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, স্তন ক্যা’ন্সা’রে’র তৃতীয় স্টেজে রয়েছেন তিনি।

অসুস্থতার কারণে বাদ পড়লেন হিনা!

ক’র্ক’ট রোগের কারণে কেমোথেরাপি শুরু হয়েছে অভিনেত্রীর। নিজের হাতে প্রিয় কেশগুচ্ছ কেটে ফেলেছেন হিনা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই ভিডিও। ‌মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। জীবনের ‌কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন হিনা খান। যার ছোট ছোট প্রতিচ্ছবি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: কৌশাম্বীর জন্য বিরাট স্বার্থত্যাগ আদৃতের! সাফল্য নয়, স্ত্রী তার কাছে দামী!

অসুস্থতার কারণে একের পর এক প্রজেক্ট সরে যাচ্ছে হিনার কাছ থেকে। ডিজনি প্লাস হটস্টারের‌ একটি শো-তে প্রধান ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। তবে অভিনেত্রী অসুস্থ থাকায় সেই চরিত্রের নতুন মুখ বেছে নিয়েছেন নির্মাতারা। কোর্টরুম ড্রামায় আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। সেই প্রজেক্ট থেকেও সরে এসেছেন অভিনেত্রী।

মাথার মুকুট খুলে লড়াই শুরু হিনার!

হিনার বদলে সেই চরিত্রে দেখা যাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত অভিনেত্রী আদা শর্মাকে। নিজের হাতে মাথার মুকুটকে নামিয়ে রেখেছেন ‌হিনা খান। বলেছেন যুদ্ধ লড়তে গেলে মুকুট খুলে রাখতে হয়। চুল কেটে ফেলার সঙ্গে এই ঘটনার তুলনা করেছেন তিনি। ‌টেলিভিশন থেকে বড় পর্দা, রিয়েলিটি শো থেকে খাতরো কি খিলাড়ি হারতে শেখেননি হিনা। অভিনেত্রীর অনুরাগীদের ভালোবাসা এবং শুভ কামনায় সুস্থ হয়ে উঠুন তিনি।

Back to top button