দ্বিতীয়বারের জন্য মাতৃহারা! কাছের মানুষকে হারিয়ে বিধ্বস্ত অভিনেতার সাহেব চট্টোপাধ্যায়

টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব চ্যাটার্জি (Saheb Chattopadhyay)। তাঁর নীল চোখের মণি আকৃষ্ট করে দর্শকদের। খলনায়ক হিসেবেও তাঁর ছিল পরিচিতি। প্রধানত ছোটপর্দা থেকেই তার উত্থান। তবে বড় পর্দাতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সাহেব অভিনীত সিরিজ় ‘বিজয়া’। এই সিরিজের খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে অভিনেতা সাহেব ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন।
কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ সাহেব!
বারংবার স্বজন বিয়োগে শোকস্তব্ধ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের। গত বছর ছোটবোনকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা। বছর ৪০ বয়সে দুই রোগের সঙ্গে লড়াই করে চিরবিদায় নেন অভিনেতার বোন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান,“আমি বুঝতেই পারলাম না কী ঘটে গেল। মাত্র দু’দিনের মধ্যে সব শেষ।
নিজের মেয়েকে চিকিৎসা করানোর জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন অভিনেতার প্রয়াত বোন। অভিনেতা মাকেও দেখাতে নিয়ে আসেন তিনি। আচমকা ধরা পড়ে ডেঙ্গি। মাত্র চল্লিশ বছর বয়সে পরলোক না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। দু দিনের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিয়র। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
আরও একবার মাতৃহারা সাহেব
ঘটনার মাস নয়েকের মাথায় ফের স্বজন বিয়োগে ভেঙে পড়লেন সাহেব। দিদির মৃত্যুর খবরে কার্যত শোকস্তব্ধ অভিনেতা। গত ৩ জুলাই অভিনেতা হারালেন তাঁর মাতৃসম দিদিভাইকে। কাছের মানুষ হারানো যন্ত্রণা বুকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় এক বড়সড়ো পোস্ট লেখেন তিনি। উজাড় করেন তাঁর মনের সকল ভার।
আরও পড়ুন: কাঁকনের জন্য প্রাণ দিয়ে বন্ধুত্বের নজির গড়লো মেনান! ধারাবাহিকের এই পর্ব চোখে জল আনলো ভক্তদের!
লিখলেন, “গতকাল সকালে দিদিকে হারিয়ে ফেললাম। যেখানেই থাকুক, ভাল থাকুক, সকলে এই প্রার্থনা করুন।” লেখার সঙ্গে পোস্ট করছেন দিদিভাইয়ের ছবি। এইসব ছবির মধ্যে সাহেবের বিয়ের ছবিও রয়েছে। বিয়ের অনুষ্ঠানে মায়ের মতই দায়িত্ব পালন করেছিলেন দিদিভাই। সেই সময়ে অভিনেতার দিদির নাকে লাগানো ছিল অক্সিজেন নল।


