কাঁকনের জন্য প্রাণ দিয়ে বন্ধুত্বের নজির গড়লো মেনান! ধারাবাহিকের এই পর্ব চোখে জল আনলো ভক্তদের!

বন্ধুত্বের সংজ্ঞাটা বর্তমান সময়ে অনেকটাই বদলে গিয়েছে। এখন বেশিরভাগ মানুষই স্বার্থ না থাকলে কারো সাথে বন্ধুত্ব করে না। সেই জায়গায় বন্ধুর জন্য নিজের প্রাণ দিয়ে নজির গড়লো এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) অন্যতম প্রধান ইতিবাচক চরিত্র মেনান। দর্শকদের চোখে জল আনলো ধারাবাহিকের এই করুণ দৃশ্য।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই দর্শকরা দেখতে পাচ্ছেন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কাকলি দেবী এবং কৌশিকী মুখার্জীর মেয়ে কাঁকানকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করছে জগদ্ধাত্রী স্বয়ম্ভু এবং তাদের গোটা টিম। এই বিপদের দিনে যে যেভাবে পারছে সেভাবে এগিয়ে আসছে। এই ভয়ংকর সংকটে সবার একমাত্র আশার আলো হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী।

এই দিনের পর্বে দেখা যায়, যে গুন্ডাগুলো কাঁকন, কাকলি দেবী এনাদের ধরে রেখেছে তারা একটা শর্ত দেয়। তারা জানায়, তাদেরকে এক কোটি টাকা দিতে হবে এবং এখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দিতে হবে। তবেই তারা ওই বাচ্চা দুটো এবং ওই রাজনীতিবিদকে অক্ষত অবস্থায় রাখবে। নয়তো খুব বেশিক্ষণ তাদের বাঁচিয়ে রাখবে না গুন্ডাগুলো। কোন রকম ঝুঁকি নিতে চায়নি জগদ্ধাত্রী। তাই তাদের কথা মতন সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয় সে।

কাঁকনকে বাঁচালো মেনন

গুন্ডাগুলো গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেই তাদেরকে ধাওয়া করা শুরু করে জগদ্ধাত্রী এবং তার গোটা টিম। জগদ্ধাত্রী এমন একটা গাড়ির ব্যবস্থা করেছিল এবং গাড়িতে এমন কারসাজি করেছিল যাতে গাড়িটা এক কিলোমিটারের বেশি না যায়। আর ঠিক সেটাই হয়। গাড়িটা এক কিলোমিটার গিয়ে থেমে যায়। কিন্তু ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যেখানে আপনজনকে বাঁচাতে গিয়ে বন্দুকের নিশানায় নিজেকে এনে দাঁড় করায় কাঁকন।

আরও পড়ুন: ‘মা’-এর সংজ্ঞাটাই বদলে দিলো নন্দিতা! সিঁদুর দানের আগে বিয়েতে ব্যাঘাত ঘটাতে বুক কাঁপলো না তার! ক্ষিপ্ত দর্শক মহল 

বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। কিন্তু সেটা কাঁকনকে স্পর্শ করতে পারে না। তার আগেই সেখানে চলে আসে মেনান। তার ছোট্ট বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেকে বলি দেয় সে। এই ঘটনায় এতোটুকুও আফসোস নেই তার। কাঁকনকে বন্ধু হিসেবে পাওয়ার পর থেকেই নিজের সমগ্র জীবনটা তার জন্যই উজাড় করে দিয়েছিল মেনান। শেষবার এই বন্ধুত্বের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলো সে। এখানেই কি তবে চিরতরে শেষ হয়ে যাবে কাঁকন মেনানের বন্ধুত্ব, নাকি প্রাণে বেঁচে যাবে মেনান! এখন সেটাই দেখার বিষয়।

 

View this post on Instagram

 

A post shared by Gaurav Ghosal (@gaurav.ghosal.9)

Back to top button