মিঠিঝোড়ার হাত ধরেই জি বাংলার স্লট ফিরবে! ভক্তদের আশা কি পূরণ করতে পারবে রাই অনির্বাণ?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকের সব থেকে আকর্ষণীয় চরিত্র এবং গল্পের মধ্যমণি হলো নায়িকা রাই। যদিও ধারাবাহিকে তিন বোনকে সমানভাবে উপস্থাপন করা হয়েছে। ধারাবাহিকের নায়িকার চরিত্রে রয়েছেন আরাত্রিকা মাইতি। নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সুমন দে-কে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ছাদনাতলায় এসে উপস্থিত হয়েছিল রাই আর অনির্বাণ। কিন্তু বিয়েটা মাঝপথে আটকে দেয় নিলু। ইচ্ছে করে বিয়েটাকে ভেস্তে দেওয়ার জন্য ঘুমের ওষুধ খায় সে। তার পরিকল্পনা মাফিক মাঝপথে বিয়ে ছেড়ে তাকে হাসপাতালে নিয়ে ছোটে তার দিদি রাই। তবে এতকিছু করেও বিয়েটা কি আদৌ ভেস্তে দিতে পারবে নিলু?

আসছে একের পর এক নতুন প্রচার ভিডিও আর তাতে মেতে উঠছেন দর্শক মহল। এই টানটান উত্তেজনাময় অবস্থায় ভক্তরা চোখ ফেরাতে পারছেন না টেলিভিশনের পর্দা থেকে। যতদিন যাচ্ছে নিজেদেরকে আরো বেশি আকর্ষণীয় এবং মনোগ্রাহী করে তুলছে এই ধারাবাহিক। ফলস্বরূপ দর্শকদের ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম সব জায়গাতেই একটি চর্চার বিষয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি।

লীনা গঙ্গোপাধ্যায় রচিত এই গল্পে নায়ক নায়িকার রসায়ন দর্শকদের এত ভালো লেগেছে যে প্রত্যেকদিন তারা এই নায়ক নায়িকাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। এতবার স্লট পরিবর্তন হওয়ার পরেও নিজের জায়গায় টিকে রয়েছে এই ধারাবাহিক। শুরুতে শক্তিশালী প্রতিপক্ষের জন্য তেমন একটা জায়গা তৈরি করতে না পারলেও যতদিন যাচ্ছে আরও শক্তিশালী হয়ে উঠছে এই ধারাবাহিকের অবস্থান।

আরও পড়ুন: বিয়ে হবে না…” আলাদা হলেন অর্ণব-ইপ্সিতা! নায়িকার সঙ্গে আংটি বদলের ছবি ডিলিট করলেন অর্ণব

অনুরাগের ছোঁয়ার সিংহাসন তলাতে পারে মিঠিঝোড়া!

এই ধারাবাহিকটির প্রতি দর্শকদের বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মতে, মিঠিঝোড়া ধারাবাহিটির হাত ধরেই নাকি ফুলে ফেঁপে উঠবে জি বাংলার গৌরব। এই ধারাবাহিকের সহায়তাতেই ফিরবে জি বাংলার সোনালী দিন। শুধু তাই নয় কোন কোন ভক্তরা মনে করছেন, মিঠিঝোড়াই পারবে স্টার জলসার আড়াই বছরের পুরনো জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সিংহাসন নড়িয়ে দিতে। দর্শকদের এই আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে রাই আর অনির্বাণ এখন সেটাই দেখার বিষয়।।

Back to top button