ধীরে ধীরে দ্বিতীয় গুড্ডি হয়ে উঠছে রাই! লেখিকার অদ্ভুত গল্পে গা’লা’গা’লি খাচ্ছে নায়িকা!

বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতের অতি পরিচিত নাম লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। তিনি কোনও অভিনেত্রী নন, তবে তাঁর লেখনীর দক্ষতা গল্পের নায়ক-নায়িকাদের করে তোলেন ধারাবাহিকপ্রেমীদের পরিবারের একজন। গল্পের নানা চরিত্র জীবন্ত হয়ে ওঠে তাঁর লেখনীর দক্ষতায়। বর্তমানে লেখিকার লেখা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জি বাংলা (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora)

ট্রোলের শিকার জি বাংলার ‘মিঠিঝোরা’র প্রধান নায়িকা রাইপূর্ণা

গল্পের মূল নায়িকা রাইপূর্ণা। শুরুর পর থেকে একাধিক বার ট্রোলের শিকার হয়েছে লীনা গাঙ্গুলির গল্পের বুনোটে বাঁধানো চরিত্র রাই। রাইয়ের সঙ্গে প্রেম ছিল শৌর্যর। সম্পর্ক গড়িয়ে ছিল নিয়ে অবধি। কিন্তু বিয়ের দিন রাতে রাইয়ের পরিবারে ঘটে বড় অঘটন। বিয়ের রাতে হৃ’দ’রো’গে আক্রান্ত হয়ে মারা যায় রাইয়ের বাবা। পরিবারের একমাত্র আয়করী সদস্য ছিলেন তিনি। বিয়েরদিন জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছিল রাই। ভালোবাসার মানুষকে তুলে দিয়েছিল মেজবোন নীলুর হাতে। তারপর টাকার অভাবে বোনের শ্বশুরবাড়িতে আয়ার কাজ করতে আসে। এদিকে, শৌর্যর মনে তখনও রাইয়ের জন্য ভালোবাসা ভরপুর। তারপর পরবর্তীতে শৌর্যর দাদা অনির্বাণের সঙ্গে সম্পর্কে জড়ায়। রাইয়ের হঠকারী সিদ্ধান্তের দরুন একাধিকবার ট্রোলের মুখে পড়েছে সে।

বরাবরই সমাজমাধ্যমে কটাক্ষের শিকার লীনা গাঙ্গুলির নায়িকারা

রাই চরিত্রটিকে ঠিক এভাবেই পর্দায় ফুটিয়ে তুলেছেন লীনা গাঙ্গুলি। রাই ছাড়াও স্টার জলসার ধারাবাহিক ‘গুড্ডি’র নায়িকা গুড্ডিকে নিয়েও সমালোচনার ঝড় বয়েছিল নেটদুনিয়ায়। এই গল্পের লেখিকাও ছিলেন লীনা গাঙ্গুলি। ধারাবাহিকের নায়ক রণজয় ওরফে অনুজকে নিয়ে চলত গুড্ডি ও শিরিনের টানাটানি। শিরিন অনুজের সঙ্গে বিবাহিত ও সন্তানসম্ভবা। তাও সব জেনে শুনেও বিবাহিত পুরুষের প্রেমে পড়তে পিছপা হয়নি গুড্ডি। তারপর গল্পের মোড় ঘুরিয়ে নিজে নিজেই সিঁদুর পরে ঘোষণা করেছিলেন বিয়ের। এ নিয়েও একাধিক বার সমালোচনার মুখে পড়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের নায়িকা।

‘মিঠিঝোরা’র রাই প্রসঙ্গে সমাজমাধ্যমে কী লিখছেন দর্শক?

সম্প্রতি সমাজমাধ্যমে এক ধারাবাহিকপ্রেমী লিখছেন, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বরাবরই অদ্ভুত ধরনের নায়িকার চরিত্র লেখেন। অন্যান্য লেখক-লেখিকার লেখনীতে নায়িকা রাঁধে আবার চুলও বাঁধে। লীনা গাঙ্গুলির ক্ষেত্রে সেরকম নয়। তাঁর দুই চরিত্র গুড্ডি ও রাই বরাবরই সমাজমাধ্যমে কটাক্ষের শিকার।

আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন নীল, এই নতুন ধারাবাহিকে কার সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা? জানলে অবাক হবেন আপনিও

কেউ কেউ আবার বলছেন, বর্তমানে মিঠিঝোরা নিতে মাতামাতি অনেক। রাইয়ের ঘটনায় যেখানে দর্শকদের রাইকে সাপোর্ট করার কথা, সেখানে অনেকে রাইকে গালাগাল দেয়। রাইয়ের বেহায়াপনা ও পাণ্ডিত্যের জন্য। মোদ্দা কথা, বর্তমানে দর্শকমহলে সমালোচিত লেখিকার চরিত্রগুলি। নায়িকাদের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছেন খোদ লেখিকা। ধারাবাহিকপ্রেমীদের মধ্যে কমছে লেখিকার লেখনীর জনপ্রিয়তা।

Back to top button