টিআরপিতে অনেক বড়ো চমক! এই সপ্তাহেও বাজিমাত করলো নিম ফুলের মধু! চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গিয়েছে কথা

দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেলো আরো একটা সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়। কোন বিশেষ কারণ এসে উপস্থিত না হলে বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনেও এখন যে পরিমাণ প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এর ওপরেই নির্ভর করে চ্যানেলের লাভ এবং লোকসান।

প্রায় প্রত্যেক মাসেই একটা দুটো করে নতুন ধারাবাহিক এসেই চলেছে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল গুলিতে। পাশাপাশি টিআরপিতে একটুখানি পিছিয়ে পড়লেই শেষ হয়ে যাচ্ছে দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলি। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রতিযোগিতার হার কি পরিমান বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে। এই টিআরপি হয়ে উঠেছে একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতার প্রধান মানদন্ড।

এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭।

প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে খুব একটা নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। টিআরপিতে ৭.৫ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৩ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সপ্তাহে ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে নেমে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৬.০।

1st নিম ফুলের মধু ৭.৭
2nd ফুলকি ৭.৫
3rd কোন গোপনে ৬.৩
4th জগদ্ধাত্রী ৬.১
5th কথা ৬.০

Back to top button