আবার বদলে গেলো মিঠিঝোড়ার স্লট! ফের নতুন সময়ে ফিরছে এই মেগা! বিভ্রান্তির শিকার দর্শক মহল!

বর্তমানে টেলিভিশনের পর্দায় টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে মেগা সিরিয়ালগুলির ক্ষেত্রে। একটু টিআরপিতে (TRP) এদিক থেকে ওদিক হলেই সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ চ্যানেল থেকে বিতাড়িত করছে কর্তৃপক্ষ। এইরকম একটি সংকটময় সময়ে টাইম স্লট চেঞ্জ হওয়া মানে একটি ধারাবাহিকের ওপর আরো বেশি করে চাপ সৃষ্টি হওয়া। বর্তমানে ঠিক সেটাই হতে চলেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকে।
এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে মিঠিঝোড়া (MithiJhora)। এখানে সবথেকে আকর্ষণীয় চরিত্র হলো ধারাবাহিকের নায়িকা রাই। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকটি টিআরপিতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। তাই কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ। স্লট পরিবর্তন হওয়ার পরে একটু একটু করে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে এই ধারাবাহিক।

তারপর আবারো কিছুদিনের জন্য স্লট পরিবর্তিত হয় এই ধারাবাহিকের। একটি ধারাবাহিকের এমন বারংবার স্লট পরিবর্তন হতে থাকলে সবথেকে বেশি বিভ্রান্তির শিকার হন দর্শক মহল। কারণ প্রত্যেকটি ধারাবাহিকের দর্শকমহল একটু হলেও ভিন্ন প্রকৃতির হয়। আর সেই বুঝেই সেই সময় অনুযায়ী প্রতিটি ধারাবাহিকের স্লট নির্বাচন করা হয়। এভাবে স্লট পরিবর্তন হতে থাকলে দর্শকরা বুঝতে পারেন না ঠিক কোন সময় সম্প্রচার হতে চলেছে তাদের পছন্দের ধারাবাহিকটি।
দ্বিতীয় বার স্লট পরিবর্তিত হওয়ার পরেও দর্শকদের চোখ ধারাবাহিকের পর্দা থেকে সরাতে দেয়নি এই মিঠিঝোড়া। তবে আরো একবার স্লট পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করল চ্যানেল কর্তৃপক্ষ। অর্থাৎ দর্শকদের প্রিয় মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটির স্লট আরো একবার বদলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন নতুন সময়ে দেখা যাবে এই ধারাবাহিকটিকে? এখানেই রয়েছে নতুন চমক।
আরো পড়ুন: নবনীতার সাথে সম্পর্কের তিক্ততা আর মেটার নয়! সায়কের কথায় কি তবে বন্ধুত্বে বিচ্ছেদের ইঙ্গিত!
নতুন স্লট ঘোষণা করল জি বাংলা
একদম শুরুতে মিঠিঝোড়া ধারাবাহিকটি সম্প্রচার হতো রাত ৯:৩০। সেই স্লটে টিআরপিতে চমক আনতে না পারায় ধারাবাহিকটিকে রাত ১০:০০ প্রতিস্থাপিত করা হয়। তারপর আবার কিছুদিনের জন্য ধারাবাহিকটিকে আনা হয় ৯:৪৫ এর স্লটে। এইবার আর একবার বদলে গেলো স্লট। আর এবার আগামী ৮ জুলাই থেকে এই ধারাবাহিকটিকে দেখা যাবে তার পূর্ববর্তী সময় অর্থাৎ ৯:৩০ স্লটে। অর্থাৎ একেবারে শুরুর সময় যে স্লটে সম্প্রচারিত হতো এই ধারাবাহিক, সেই স্লটেই এবার থেকে দেখা যাবে এই ধারাবাহিকটিকে।

