জগদ্ধাত্রীর দিব্যা সেনের মতই বিবাহিত পুরুষদের পছন্দ প্রিয়ার! অবিবাহিতদের পছন্দই হচ্ছে না বললেন অভিনেত্রী

জি বাংলার হিট মেগা ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই ধারাবাহিকে দিব্যা সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া পাল (Priya Paul)-কে। ধারাবাহিকে তিনি খলনায়িকা। শুধু ‘জগদ্ধাত্রী’ নয়, সদ্য শুরু হওয়া ‘মালাবদল’ ধারাবাহিকে দেখা যাবে প্রিয়াকে। তার আগেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা।

বিবাহিত পুরুষদের পছন্দ প্রিয়ার!

নিজের বিয়ের জন্য পছন্দ মতো পুরুষ পাচ্ছেন না প্রিয়া! যাদের পছন্দ তাঁদের সবারই নাকি বিয়ে হয়ে গেছে। তাহলে কি বিবাহিত পুরুষের প্রতিই টান অভিনেত্রীর? তবে প্রিয়া বললেন, “একেবারেই কারও ঘর ভাঙতে চাই না।” অভিনেত্রীর কথায়, ওঁরই কপাল খারাপ!

জগদ্ধাত্রীর দিব্যা সেন আরও বলেন, বাকি যাঁরা অবিবাহিত পুরুষ রয়েছেন তাঁদের প্রতি নাকি টান বা আকর্ষণ নেই অভিনেত্রীর! তাঁদের একেবারেই সুপাত্র হিসেবে মানতে নারাজ তিনি। কিন্তু কাদের চোখে হারান অভিনেত্রী? নায়িকা বলেন, তাঁর পছন্দের তালিকায় রয়েছেন পাঁচ জন। বিরাট কোহলি, রণবীর সিংহ, জন আব্রাহাম, সিদ্ধার্থ মলহোত্র, মহেন্দ্র সিংহ ধোনি।

সুপাত্র খুঁজছেন দিব্যা সেন!

প্রিয়া বললেন, তাঁর শুধুই পাত্র পাওয়ার পালা। বেনারসী, গয়না সব রেডি। কিন্তু সমস্যা হলো পাত্র কই? বিয়ে নিয়ে আলাদা পরিকল্পনা প্রিয়ার। বললেন, “খুব ইচ্ছে, পাহাড়ে বিয়ে করব। যেখানে হাড়কাঁপানো ঠান্ডা থাকবে। লোকে এমনিতেই কম যাবে। আর এ ভাবেই নাকি তিনি বিয়ের খরচ কমিয়ে ফেলবেন!”

আরও পড়ুন: পর্ণার কাছে ভালো সেজে ক্ষমা চাইলো অভিমন্যু! সৃজনের থেকে দূরে করতে প্রথম ধাপেই সফল ক্যাপ্টেন!

প্রসঙ্গত, জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা যায়, দিব্যা সেন কৌশিকী মুখার্জির স্বামীকে বিয়ে করার জন্য ষড়যন্ত্র করে এবং বিয়ের পিঁড়িতে বসে। কিন্তু শেষ মুহূর্তে জগদ্ধাত্রী এসে বিয়েটা আটকায়। অতএব ধারাবাহীকে দিব্যা সেনের পছন্দ কিন্তু বিবাহিত পুরুষ। এদিকে বাস্তবে অভিনেত্রী খুঁজছেন তাঁর নজরে থাকা বিবাহিত পুরুষদের মতো পছন্দের সুপাত্র।

 

Back to top button