“খোঁজ নেয় না বৌমা, ফোনও করে না”, দিদি নাম্বার ওয়ানে এসে দিদির কাছে নালিশ জানালেন ‘মেহেন্দির’ শাশুড়ি মা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিকের তালিকায় থাকা যে ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিচ্ছে সেটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকলেও একসময় দীর্ঘ কয়েক মাস বেঙ্গল টপারের আসন দখল করেছিল এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে প্রধান অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের পাশাপাশি যে চরিত্রগুলি দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো নায়িকার সৎ বোন মেহেন্দির চরিত্রটি। এই চরিত্রে প্রথমে অভিনেত্রী সঞ্চারী অভিনয় করছিলেন। কিন্তু তিনি এই ধারাবাহিকটি ছেড়ে দেন। আর সেই জায়গা দখল করে ধারাবাহিকে প্রবেশ করে ঋতুরাই আচার্য (Riturai Acharya)।

mehendi positive character

বর্তমানে ধারাবাহিকের প্লট অনুযায়ী, মেহেন্দি ভীষণ মিষ্টি এবং বুঝদার মেয়ে হয়ে উঠেছে। সে এখন সংসারের সেরা বউ। সবাইকে নিয়ে চলতেই ভালোবাসে সে। কিন্তু বাস্তবের মেহেন্দি কি ঠিক এমনটাই? পূর্বে ধারাবাহিকে মেহেন্দি চরিত্রটিকে দেখানো হয়েছিল চরম নীতিবাচক ভূমিকায়। সকলের ক্ষতি করতে সকলকে ছোট করতে সব সময় ব্যস্ত থাকা একটা চরিত্র হয়ে উঠেছিল। বাস্তবেও নাকি ঠিক তেমনটাই অভিনেত্রী ঋতুরাই। দিদি নাম্বার ওয়ানে এসে সেটাই জানালেন তার শাশুড়ি মা।

আরও পড়ুনঃ বর্ষার পরিবর্তন দেখে চমকে গেল সৃজন! পর্ণাকে বাগে আনতে পার্টি দিচ্ছে ক্যাপ্টেন! নতুন করে শয়তানি শুরু করলো সুইটি!

এই দিন জি বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi no 1)-এর মঞ্চে একসাথে মিলে দিদির সঙ্গে খেলতে আসে মেহেন্দির চরিত্রাভিনেত্রী ঋতুরাই আচার্য এবং তার শাশুড়ি মা। খেলতে এসে নিজের বউমার একাধিক কুকীর্তি ফাঁস করলেন শাশুড়ি মা। যা শুনে রীতিমতো অবাক সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। ঠিক কী কী বললেন ঋতুরাইয়ের শাশুড়ি মা?

riturai banerjee with her mom

খোঁজ নেয় না বৌমা! কী বললেন ঋতুরাইয়ের শাশুড়ি

“টিভির পর্দায় বৌমার তাকানো দেখলে ভয় লাগে”- শাশুড়ি মায়ের কথা শুনে হেসেই খুন সেখানে উপস্থিত দর্শক মহল। এছাড়াও ঋতুরাইয়ের শাশুড়ি মা দিদির কাছে অভিযোগ করেন, বৌমা নাকি একবারও ফোন করে খবর নেয় না। মাঝেমধ্যে দেখতেও আসে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঋতুরাই এবং তার শাশুড়ি মা আলাদা থাকেন। তার দাবি এবার একটা ছোট্ট ঋতুরাই এলে তার জীবনটা সার্থক হবে।

Back to top button