বর্ষার পরিবর্তন দেখে চমকে গেল সৃজন! পর্ণাকে বাগে আনতে পার্টি দিচ্ছে ক্যাপ্টেন! নতুন করে শয়তানি শুরু করলো সুইটি!

ভূতের ভয় দেখানোর পর থেকে বেশ অনেকদিন শান্ত ছিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের অন্যতম নেতিবাচক চরিত্র সুইটি। তার বিষ দাঁত ভেঙে দিয়েছিল ধারাবাহিকের নায়িকা পর্ণা। কিন্তু আবার একটু একটু করে মাথা ছাড়া দিয়ে উঠছে সুইটি। বর্তমানে জি বাংলার সবথেকে শ্রেষ্ঠ ধারাবাহিক হিসেবে অবস্থান করছে নিম ফুলের মধু।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা বর্ষার হওয়ার সমস্ত অপমানের যোগ্য জবাব দেয় প্রতিবেশীদের। প্রত্যেকে খারাপ দিকটা সবার সামনে তুলে ধরে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেউ সাধু পুরুষ নয়। বর্ষা নিরপরাধ, সে কিছু বিকৃত মস্তিষ্কের নোংরা মানসিকতার মানুষের নোংরা চক্রান্তের শিকার মাত্র। কিন্তু যারা তার দিকে আঙুল তুলছে, তারা নিজেরাই এক একটা আস্ত শয়তানের গাছ। অবশেষে সবাই বর্ষার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়।

নিম ফুলের মধু আজকের পর্ব ৩০ জুন (Neem Phuler Modhu Today Episode 30 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পুঁটি অনেকক্ষণ ধরে খেলার একজন সঙ্গী খুঁজে চলেছে। সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হওয়ায় সে আর কাউকেই খুঁজে পাচ্ছে না। তখন পুঁটির কাছে আসে বর্ষা। সে বলে, “আমি তোর সাথে খেলব।” বর্ষাকে আগের থেকে অনেক বেশি খুশি এবং সুস্থ মনে হয় সৃজনের। নিজের বোনকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে খুব খুশি হয় সৃজন। মনে মনে আরো একবার পর্ণাকে ধন্যবাদ জানায় সে।
আরও পড়ুনঃ উৎসবের কুকীর্তি জেনে গেলো জ্যাস! অপহরণকারীদের ঘিরে ফেললো সে!
এরপর জানা যায় অয়ন এর ছেলেকে এবার পাশ করানোর জন্য একজন ভালো মাস্টার মশাই পাওয়া গেছে। সে নিজের জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছে। আর সেই এবার অয়নের ছেলের মাধ্যমিক পাশের সমস্ত দায়িত্ব নিয়েছে। এরপর আর সময় নষ্ট না করে সৃজন পর্ণাকে নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সে অফিসে গিয়ে জানতে পারে তার উদ্দেশ্যে নাকি ক্যাপ্টেন একটা বড় করে পার্টি রেখেছে, কিন্তু পর্ণা জানায়, তার পক্ষে পার্টিতে আসা সম্ভব নয়।
পর্ণার জন্য পার্টি দিচ্ছে ক্যাপ্টেন
পর্ণা আসতে পারবে না শোনা মাত্রই ইচ্ছে করে পার্টি ক্যানসেল করে দেয় ক্যাপ্টেন। যার ফলে বাধ্য হয়ে রাজি হতে হয় পর্ণাকে। সন্ধ্যে হতেই নায়িকা সেজেগুজে তৈরি হয়ে নেয়। সৃজন ঘরে এসে পর্ণার দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। নিজের বউয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় সৃজন। জেগে জেগেই সে তার বউয়ের সঙ্গে নাচ করার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সেই স্বপ্নে ভাঙচি দেয় সুইটি। এরপর সৃজন ঠিক করে সে পর্ণাকে পার্টিতে দিয়ে আসবে এবং পার্টি শেষে আবার বাড়ি ফিরিয়ে আনবে।
View this post on Instagram

