Palak Muchhal: দুঃস্থ শিশুদের নিজের হাতে খাইয়ে দিলেন পলক মুচ্ছল! অসুস্থ শিশুদের চিকিৎসার ব্যবস্থা করলেন এই জনপ্রিয় গায়িকা!

টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) সব জায়গাতেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে শ্রোতাদের বারবার মুগ্ধ করেছেন জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal)। বাংলা ও হিন্দি কমার্শিয়াল সিনেমা থেকে শুরু করে বাংলা ও হিন্দি অ্যালবাম এছাড়াও আরো বিভিন্ন জায়গায় তাকে গান গাইতে শুনেছেন দর্শকম মহল। ভারতীয় শ্রেষ্ঠ গায়িকাদের তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে তার নাম। তবে শুধু গায়িকা নয় একজন ভালো সহৃদয় মানুষ হিসেবেও দর্শকদের মন জিতে নিয়েছেন পলক।

অনেকদিন ধরেই সমাজসেবামূলক বিভিন্ন কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন এই জনপ্রিয় গায়িকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি যে কনসার্ট গুলি করেন সেগুলো শুধুমাত্র গরীব শিশুদের দুঃস্থ শিশুদের খাওয়ানোর জন্য। অর্থাৎ সেই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ তিনি তাদের পেছনে খরচ করেন। শুধু তাই নয় সেই শিশুদের নিজের হাতে খাবার মেখে খাইয়ে দিতেও দেখা গিয়েছে পলককে। সেই শিশুদেরকে সময় দেওয়া তাদের সাথে খেলাধুলা করা গান গাওয়া এইসব নিয়েই নিজের ফাঁকা সময় মত্ত থাকেন পলক।

পলক মুচ্ছল, Palak Muchhal

কিছুদিন আগেই প্রায় তিন হাজার জন অসুস্থ শিশুর হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য নিজেই ব্যবস্থা করে দেন পলক। এত কিছুর পরেও গায়িকা জানিয়েছিলেন এখনো অবধি তার সাহায্যের প্রতীক্ষায় রয়েছে প্রায় ৪১৩ জন শিশু। তার এই কাজকর্মে মুগ্ধ ভক্তরা। সম্প্রতি গরিব দুঃস্থ শিশুদের খাইয়ে দেওয়ার ভিডিওতে তার অনুরাগীরা মন্তব্য করেন, “পলক দিদি, আপনি সত্যিই ঈশ্বরের মতো,” আবার কেউ মন্তব্য করেন “অন্য গায়ক গায়িকারা গান করেন, তারপর নোংরা রাজনীতি। আপনার মত কাজ করতে কাউকে দেখিনি।”

সমাজসেবাকে কেন্দ্র করে কী বললেন গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal)?

তার এই উদ্যোগের প্রসঙ্গে পলক বলেন, “আমি যখন অনেক ছোট, তখনই আমি এই উদ্যোগ নেওয়া শুরু করি। আমি গান শুরু করার অন্যতম কারণই ছিল এটা। শীতকালে ফুটপাথের নিচে বসে থাকা বাচ্চাদের জন্য আমার সবসময় অপরাধবোধ হত। যাঁদের নিজেদের শরীর ঢেকে রাখার জন্য প্রয়োজনীয় কাপড়টুকুও নেই, তারাই হয় আমি যে ট্রেনে যাতায়াত করি, সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। তাঁদের সুস্থ জীবন দিতে দায়িত্ব অনুভব করি।”

আরও পড়ুনঃ নতুন রূপে ফিরছে ইচ্ছে পুতুলের মেঘ! নিজেই তার জানান দিলেন অভিনেত্রী তিতিক্ষা!

তিনি আরো জানিয়েছেন, “তহবিল সংগ্রহের যে প্রথম যে মিশন আমার ছিল, সেটা হল কার্গিল সৈন্যদের জন্য। আমি কেনাকাটা করতে গিয়ে গেয়েছিলাম অ্যা মেরে ওয়াতান কে লোগ। দোকানদারদের কারগিল সৈন্যদের জন্য কিছু দান করতে বলেছিলাম। আমার ভাই, পলাশ এবং আমি প্রথমবার গেয়েছিলাম, যখন রাস্তায় বসবাসকারী এক শিশু আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল। তারপর থেকে আমার করা প্রতি কনসার্ট হার্ট সার্জারির সুবিধার্থে নিবেদিত ছিল।”

 

View this post on Instagram

 

A post shared by Palak Muchhal (@palakmuchhal3)

Back to top button