কোনও লুকোচুরি নয়! একেবারে অনিকেতকে মনের কথা বলে দিলো শ্যামলী, দর্শক মহলে প্রশংসিত তার চরিত্র

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। গ্রামের মেয়ে শ্যামলীর শহরে এসে চৌখোশ মেয়ে হয়ে ওঠার গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে শ্যামলীর কলকাতার অন্যতম সম্ভ্রান্ত পরিবার ও জোড়াবাড়ির বউ। সংসারের পাশাপাশি স্বামীর পৈতৃক ব্যবসাও সামলে চলেছে সে।।

আর পাঁচটা বাংলা ধারাবাহিকের নায়িকার থেকে একেবারে আলাদা শ্যামলী। প্রথম থেকেই তার ও অনিকেতের সম্পর্কে রাখঢাক ছিল না। ভালোবাসার কথা বরাবরই অকপটে শিকার করেছে অভিনেত্রী। আর অনিকেতও শ্যামলীর জন্য নিজের অনুভূতি লুকিয়ে রাখেনি। যদিও অনিকেতের মা প্রথম থেকেই এই সম্পর্কের অন্তরায়। বর্তমানে দুজনের মাঝে এসেছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা।

বর্তমানে অহনার ডিভোর্স হয়ে গেছে। অনিকেতের মন এখনও অহনার জন্য দুর্বল। আর অহনাও শ্যামলীকে সরিয়ে জোড়াবাড়িতে ফের নিজের জায়গা দখল করতে একবিন্দু কসুর ছাড়ছে না। আর শ্যামলীও অনিকেতকে হাতছাড়া করতে নারাজ। নিজের বরকে কী করে আঁচলে বেঁধে রাখতে হয় ও অহনার মতো কুটনির চোখ থেকে স্বামীকে বাঁচাতে হয় ভাল করে জানে শ্যামলী। শ্যামলীর এহেন চরিত্রের জন্য দর্শকমহলে প্রশংসিত হয়েছে তার চরিত্র।

শ্যামলী প্রসঙ্গে কী বলছেন নেটিজেনরা?

এক নেটিজেন সমাজমাধ্যমে লিখেছেন, ‘কোনও লুকোচুরি নয়। একেবারে অনিকেতের মুখের উপর শ্যামলী বলে দিল, যে এখন তো অহনা ফিরে এসেছে। তার জন্য আপনার জীবন আমার স্থান নড়বড়ে হয়ে যাবে না তো? তখন অনিকেত কোনো উত্তরই দিতে পারলো না৷ আসলে ও কি চায় নিজেই জানে না।’

আরও পড়ুন: শৌর্য্যর জীবন নষ্ট করলো রাই! প্রথম থেকেই নিজের ইচ্ছেমত তাকে নাচিয়ে নিজের কাজ হাসিল করছে নায়িকা! 

ধারাবাহিকপ্রেমী শ্যামলীর ওই ভক্ত আরও লিখছেন, ‘সে জন্য শ্যামলী চরিত্রটা এত প্রিয় খুব স্পষ্টবাদী শ্যামলী আর খোলা চুলে কি লেভেলের সুন্দর লাগছে তা বলার বাইরে।’ এরপর কোন দিকে মোড় নেবে শ্যামলী অনিকেতের জীবন? জানতে হলে চোখ রাখুন জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’য়।

Back to top button