টিআরপি পড়ে যাওয়ায় ধারাবাহিক ছাড়ছেন অঙ্কিতা মল্লিক! নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় টেলি নায়িকা!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali television) একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী। আর এই নিয়ে দ্বিমত প্রকাশের কোনো অবকাশ নেই। এত ভালো রহস্যময় প্লট বোধ হয় এর আগে দর্শক মহল কোন ধারাবাহিকেই খুঁজে পায়নি। গল্প থেকে শুরু করে অভিনয় সবেতেই মাতিয়ে রেখেছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রথম নায়িকা হিসেবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন নবাগত নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mullick)। এর আগেও দুই একটি ধারাবাহিককে তিনি কাজ করেছেন। তবে সেই চরিত্রগুলি তেমন মুখ্য না হওয়ায় তাকে হয়তো সেভাবে কেউ খেয়াল করেননি। আর এই মুহূর্তে তিনিই বাংলা টেলিভিশনের অন্যতম সেরা নায়িকাদের মধ্যে একজন। জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল নামেই তাঁকে তার ভক্তরা চিনে থাকবেন।
কখনো সে ঘরের বউ কখনো সে স্পেশাল ইনভেস্টিকেটিং অফিসার। কখনো তাকে খুন্তি হাতে রান্না করতে দেখা যায় আবার কখনো দেখা যায় বন্দুক হাতে অপরাধীদের স্যুট করতে। একদিকে ঘরণী অন্যদিকে একজন লড়াকু মানসিকতা সম্পন্ন পুলিশ অফিসার এই উভয় ভূমিকাতেই তাকে দেখতে অভ্যস্ত দর্শক মহল। তার অভিনয় এই ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করেছে।
তবে ইদানিং ধারাবাহিকের টিআরপি (TRP) অনেকটাই কমে গিয়েছে। শুরুতে প্রথম অথবা দ্বিতীয় স্থানের মধ্যে অবস্থান করলেও এখন অনেকটাই পিছিয়ে গিয়েছে। মাঝে স্লট হারা হয়েছিল জগদ্ধাত্রী। সবমিলিয়ে টিআরপি পড়ে যাওয়ায় সংকটের মুখে এই ধারাবাহিক। আর তাই জন্যই নাকি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা! সত্যিই কি তাই?
ধারাবাহিক ছাড়ছেন প্রধান অভিনেত্রী
এমনটাই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল টলিপাড়ায়। বিভিন্ন সংবাদের পোর্টাল গুলিতেও এমন খবরই সম্প্রচারিত হচ্ছিল। তবে জগদ্ধাত্রী ধারাবাহিকের একজন অন্যতম সদস্যর সাথে কথা বলে জানা গেছে অঙ্কিতা মল্লিকের ধারাবাহিক ছাড়ার ঘটনাটি পুরোটাই গুজব। যদিও পরবর্তীতে নতুন নায়িকার আগমনের একটা সম্ভাবনা রয়েছে তবে জগদ্ধাত্রী চরিত্রে অঙ্কিতা ছিলেন, আছেন এবং যতদিন ধারাবাহিক চলবে ততদিন থাকবেন।
View this post on Instagram

