বর্ষা পিকলুর প্রেমে পরিণতি দেবে পর্ণা, সম্প্রচারের আগেই এক সাক্ষাৎকারে আসন্ন গল্প ফাঁস করলো পল্লবী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকটি। এক বছর পূর্ণ হলো এই ধারাবাহিকের সম্প্রচারের। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকের গল্প।

আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় একেবারে অন্য সুরে গল্প বেধেছে এই ধারাবাহিকের নির্মাতারা। কিছুদিন আগে দেখানো হয়েছে এক চরম দুর্ঘটনায় সমস্ত স্মৃতিশক্তি হারিয়েছে নায়িকা। সব ভুলে যাওয়ার পরেও অদ্ভুতভাবে গল্পে কোন পরিবর্তন আসেনি। এখনো গল্পের জনপ্রিয়তা এবং আকর্ষণীয়তা সমান রয়েছে বরং আরো বেড়েছে। সব থেকে বড় বিষয় হলো, ওয়ার্ল্ড কাপ চলাকালীনও ধারাবাহিকের টিআরপি ছিলো তুঙ্গে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, নায়িকা পর্ণার ননদ বর্ষার মা কৃষ্ণা এমন এক ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেয় যে বর্ষার উপর অত্যাচার চালাতো। সবকিছু জানা সত্ত্বেও লোকে কি বলবে এই ভয়ে কৃষ্ণা বর্ষাকে সবটা সহ্য করে নিতে বলে। বর্ষাও সেটাই করে। কিন্তু শেষ পর্যন্ত বর্ষা আর চুপ থাকতে পারেনি। বর্ষা মুখ খুললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা বুঝতে পেরে তার স্বামী অর্ণব তাকে অন্ধকার গলিতে বিক্রি করে দেয়।

এই ঘটনার পর টনক নড়ে কৃষ্ণার। সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু তখন কপাল চাপড়ানো ছাড়া আর কোন রাস্তা খোলা থাকে না। এরপর পর্ণা নিজের জীবনের অনেক বড় ঝুঁকি নিয়ে, নিজের সোর্স কাজে লাগিয়ে বর্ষাকে এই বড় বিপদের হাত থেকে রক্ষা করে। যদিও এর পরেও কৃষ্ণার তেমন একটা শিক্ষা হয়নি। কারণ সে এর পরও নিজের মেয়েকে নিয়ন্ত্রণ করতে চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধারাবাহিকের আগামী গল্প সম্পর্কে আভাস দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: শ্যামলীকে তাড়াতে অহনার সাথে হাত মেলালো তৃষা অরুণাভ! অহনাকে এখনো ভালোবাসে অনিকেত জেনে গেল শ্যামলী!

সম্প্রচারের আগেই গল্প ফাঁস করলেন অভিনেত্রী

এই ধারাবাহিকে প্রধান নায়িকা পর্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এই দিন এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সাথে উপস্থিত ছিলেন তার ভাই এবং ননদ অর্থাৎ বর্ষা আর পিকলু। তাদের সামনেই, অভিনেত্রী বলেন, “অর্ণবের পাঠ চুকে গেছে। এবার পর্ণা আর পিকলু বর্ষার পাশে এসে দাঁড়িয়েছে।” তাদের কথাবার্তায় বোঝা যায়, তাড়াতাড়ি বর্ষার সাথেই নতুন রসায়ন তৈরি হবে পিকলুর। যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে কেমন লাগে দর্শক মহলের?

Back to top button