আগুনের মুখে অসহায় কথা! গোবর দেবীকে অনেক বড় বিপদের মুখে ঠেলে দিলো প্রান্তিক! তাকে কীভাবে বাঁচাবে তার পাচক মশাই?

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকা ধারাবাহিকটি হচ্ছে কথা (Katha)। শুরু থেকেই একটু একটু করে এই ধারাবাহিকটি দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছে। এখন জলসার পর্দায় সম্প্রচারিত সবথেকে বেশি টিআরপি প্রাপ্ত ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের সব থেকে সুন্দর দিক হলো, ধারাবাহিকের নায়ক অগ্নি কখনো নায়িকা কথাকে কোন কাজে একা ছাড়ে না। সব সময় তার সাথে থাকে এবং তার পাশে থাকে। কথাকে সমস্ত বিপদ থেকে আগলে আগলে রাখে অগ্নি। সম্প্রতি কথা জানতে পেরেছে তার মামার মৃত্যু স্বাভাবিক নয়। কোন দুর্ঘটনায় অরুণের মৃত্যু হয়নি। এটা জানার পর থেকেই বিচলিত হয়ে পড়েছে ধারাবাহিকের নায়িকা কথা।

তার মামার মৃত্যুর পেছনে আসলে কার হাত রয়েছে সেটা জানার জন্য বাসনওয়ালি সেজে ঢুকে পড়েছে কারখানায়। সেখানেও তাকে কোন মতেই একা ছাড়তে চায়নি অগ্নি। তাই কোন উপকার না চাইতেও কথার পাশে গিয়ে দাঁড়িয়েছে অগ্নি। দুজন মিলে তদন্ত চালিয়ে বের করার চেষ্টা করছে আসল সত্যিটা। কিন্তু এটা জানতে পেরে ভীষণ ভয় পেয়ে গিয়েছে আসল অপরাধীরা। তাই এবার কথাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেললো প্রান্তিক।

কথাকে বিপদের মুখে ঠেলে দিলো প্রান্তিক

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে জলসার পর্দায়। এখানে দেখা যায়, কারখানার মধ্যেই বসে রয়েছে কথা। অপেক্ষা করছে তার পাচক মশাইয়ের। এমন সময় গোটা কারখানা জুড়ে তেল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেয় কথার বোনের প্রাক্তন স্বামী প্রান্তিক। আগুন লাগানোর সময় প্রান্তিক বলে, “এইবার কথা, তুমি শেষ।” হঠাৎ করেই চারিদিকে আগুন দেখে বেশ ভয় পেয়ে যায় ধারাবাহিকের নায়িকা।

আরও পড়ুন: স্বয়ম্ভুকে বুকে টেনে নিলো রাজনাথ! এতদিনে নিজের বাবাকে কাছে পেলো ধারাবাহিকের নায়ক!

কারখানার বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড থামাবে তারা কিছুতেই বুঝতে পারে না। কথা ভিতর থেকে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। এমন সময় সেখানে চলে আসে অগ্নি অর্থাৎ কথার পাচক মশাই। পাচক মশাইকে দেখে একটু মনের জোর পায় কথাকলি। অগ্নি বলে, সে থাকতে কথার কোন ক্ষতি হতে দেবে না। অগ্নি কি সত্যিই পারবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে কথাকে রক্ষা করতে?

Back to top button