জিম আর কড়া ডায়েটই ঘটলো সর্বনাশ! মাঝরাতে ফাঁকা বাড়িতে অচৈতন্য জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

বর্তমানে টলিউড (Tollywood) তথা বিনোদন জগতে অভিনেতা অভিনেত্রীদের উপর নানা রকম চাপ থাকে। পূর্বে সবার আগে অভিনয়ে পারদর্শিতা পরিমাপ করা হতো। তবে বর্তমানে যুগ পাল্টেছে। এখন এই রূপালী পর্দায় কাজ পেতে গেলে শুধুমাত্র অভিনয়ে দক্ষতাটাকে প্রধান মানদন্ড হিসেবে গণ্য করা হয় না। পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন, সৌন্দর্য সবটাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই সব বজায় রাখতেই তারকারা সাহায্য নেয় জিম এবং কড়া ডায়েটের।

কোন একটি চরিত্রের সাথে মানানসই হতে গেলে একজন অভিনেতা বা অভিনেত্রীকে ঠিক কথা রোগা বা কতটা মোটা হতে হবে সেই সবটাই ঠিক করে দেয় গল্পের নির্মাতারা। সেই অনুযায়ী নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করে নানা রকম আকারে নিয়ে আসেন তারকারা। এই কাজ মোটেই সহজসাধ্য নয়। এর জন্য নানারকম প্রক্রিয়া, ওষুধ, জিম এই সবকিছু প্রত্যেকদিন করে যেতে হয় তাদের। তার সাথে খাওয়া দাওয়ার ওপরেও নানা রকমের নিষেধাজ্ঞা জারি হয়। সেই অনুযায়ী চলতে চলতে অনেক সময় শরীর ভেঙ্গে যায় এবং অসুস্থ হয়ে পড়েন তারকারা। এইবার ঠিক সেটাই ঘটলো জি বাংলার এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে।

এই কিছুদিন আগেই ঠিক রাত তিনটে নাগাদ ঘুম থেকে হালকা খিদে নিয়ে উঠেছিলেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। ঠিক করেছিলেন ডিম সেদ্ধ বানাবেন। কিন্তু রান্নাঘরে পা রাখতেই হঠাৎ চোখের সামনে সবটাই অন্ধকার হয়ে গেল। আর তারপর অচৈতন্য হয়ে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর অনেক কষ্টে নিজেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। কাউকে ফোন করার মতন অবস্থাতেও ছিলেন না তিনি।

পরে তিনি অনুভব করেন নিজের ডান পা আর নাড়াতে পারছেন না। পরে অভিনেত্রীর ফোনপে তার বাড়িতে ছুটে আসেন বন্ধু সুমন। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সাথে (Sayantani Guhathakurta)। এই প্রসঙ্গে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে জানান, “অতিরিক্ত জিম আর কড়া ডায়েটের জন্য আমার এই অবস্থা। চিকিৎসক জানিয়েছেন, পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে।”

আরও পড়ুন: “আমি কোনদিন কোন সম্পর্ক ছিলামই না”- সৃজলার সাথে প্রাক্তন সম্পর্ক নাকোচ করে বিস্ফোরক মন্তব্য রোহনের!  

চিন্তায় পড়লেন অভিনেত্রী সায়ন্তনী

বর্তমানে তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। তিনি জানান, এই ছবির প্রয়োজনেই রোগা হওয়ার জন্য বেশ জোরকদমে শরীরচর্চা করছেন তিনি, তার সাথে মেনে চলছেন কড়া ডায়েট। আর তার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা। অল্প সময়ে শারীরিক গঠন পরিবর্তন করতে গিয়ে তারকারা অনেক জটিল পরিস্থিতির শিকার হচ্ছেন। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কী করব? আমাদের পেশায় প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয়।” ডেঙ্গির পরে ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় চার মাস তার হাতে কাজ ছিল না। গত মার্চ থেকে ফের কাজ শুরু করেন। রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে। ঠিক তার আগেই পায়ের এই অবস্থা। ছবি নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন অভিনেত্রী।

Back to top button