আত্মসম্মান রক্ষা করতে নিজেকে শেষ করে দিচ্ছে বর্ষা! ননদকে ফেরাতে কী প্ল্যান আলোকপর্ণার?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। টিআরপি (Trp) তালিকার প্রথম পাঁচে নিজের স্থান বজায় রাখে সৃজন-পর্ণার গল্প। চলতি সপ্তাহে ফের নয়া মোড় নিয়েছে এই মেগা। বর্তমানে ধারাবাহিকের গল্পে পর্ণার স্মৃতি হারিয়েছে। গত ১০ বছরের সমস্ত স্মৃতি হারিয়ে নিজেকে ফের কলেজের এক পড়ুয়া হিসেবে মনে করছে সে।

পাশাপাশি জমে উঠেছে, সৃজন-পর্ণার ভালোবাসার ট্র্যাক। সৃজনের প্রতি ভালোবাসার জন্ম হচ্ছে পর্ণার মনে। কয়েকদিন আগে দেখা গিয়েছিল, সৃজনের বোন বর্ষাকে নিয়ে সমস্যায় পড়েছিল দত্তবাড়ি। বিয়ের পড়ে বর্ষাকে ছেড়ে চলে যাও অর্ণব। তবে এই মুহূর্তে, শ্বশুরবাড়িতে থাকে বর্ষা। সেখানেই এসে উপস্থিত হয় তার তুতো বোন।

তুতো বোনের সঙ্গে বরের ঢলাঢলি দেখে খটকা লাগে তার মনে একাধিকবার সন্দেহেও জাগে আধেও এই মেয়েটি অর্ণবের বোন তো? তারপরই শ্বশুরবাড়িতে থেকে উধাও পর্ণা। উধাও হওয়ার আগে সে তার স্বামী অর্ণব ও কাকার মেয়ে সোহিনীর সম্পর্কের আসল সত্যিটা জেনে ফেলেছিল।

বর্ষার প্রতি বিরক্ত হয়ে বড় সিদ্ধান্ত নেয় অর্ণব। বউয়ের মুখ খোলার ভয়ে, তাকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় অর্ণব। তারপর তাকে পাচার করে দেওয়া হয় নিষিদ্ধপল্লীতে। সেখানেও বড় বিপদের মুখোমুখি হয় দত্তবাড়ির আদরের ছোট মেয়ে।

আরও পড়ুন: বিরাট বড়ো রোগে আক্রান্ত সার্থকের বাবা! অসুস্থতা জুড়ে দিলো বাবা ছেলের সম্পর্ক! অনির্বাণের কথায় প্রচন্ড রেগে গেল সৌর্য!

বর্ষাকে কি উদ্ধার করতে পারবে পর্ণা-সৃজন?

এভাবে বাঁচার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াটাই অনেক সহজ মনে হয় বর্ষার। ঘটনার আঁচ আগে থেকেই করেছিল পর্ণা। তাই বরকে নিয়ে সে সোজা চলে যায় থানায়। পর্ণা ও সৃজন অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে খোঁজ পেয়েছে বর্ষার। তারা কি পারবে বর্ষাকে উদ্ধার করে প্রাণে বাঁচাতে?

 

Back to top button