জগদ্ধাত্রীর জালে জড়িয়ে পড়লো ভাস্কর, বন্ধ হলো অন্ধত্বের নাটক! জ্যাস ভেবে কাকলিকে অপহরণ করলো উৎসব!

বুদ্ধি থাকলে সত্যিই সব সম্ভব। এই সমাজে চারপাশে বহু অপরাধীরা ছদ্মবেশে লুকিয়ে রয়েছে। তারা অপেক্ষা করছে আক্রমণ করার জন্য। তাদেরকে ধরতে গেলে প্রয়োজন বুদ্ধির। আর এই বুদ্ধির জোরেই এক ভয়ঙ্কর সত্যি উদঘাটন করলো জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) নায়িকা জ্যাস সান্যাল। এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেকদিন ধরেই কাকলি দেবীকে কে মারতে চাইছে সেটা জানার জন্য ফাঁদ পেটে অপেক্ষা করছিল ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। তার দৃঢ় বিশ্বাস ছিলো একবার না একবার সেই অপরাধী তার জালে ঠিকই পা রাখবে। এইবার ঠিক সেটাই হলো। ফাঁদে পা দিতেই জাল গুটিয়ে নিলো জগদ্ধাত্রী আর ধরা পড়ে গেলো আসল অপরাধী। তবে অন্য দিক থেকে বিপদের সম্মুখীন হল কাকলি দেবী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৩ জুন (Jagaddhatri Today Episode 23 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মেহেন্দিকে সবাই মিলে ভীষণ অপমান করতে থাকে। সে উৎসবের নামে দুটো কথা বলায় প্রীতি তাকে কলতলা কালচার বলে। এর তীব্র প্রতিবাদ জানায় মেহেন্দি আর কৌশিকী। বাড়ির বউয়ের সঙ্গে এমন আচরণ কিছুতেই মেনে নেয় না কৌশিকী। এদিকে কৌশিকী এক কর্মচারী তাকে ফোন করে জানায়, কাকলি দেবীর বাড়িটা দিব্যা সেন ঘিরে রেখেছে। তখনই কৌশিকী বুঝা যায়, জগদ্ধাত্রীর ক্ষতি করতে একত্রিত হয়েছে উৎসব, দেবু আর দিব্যা সেন।

জগদ্ধাত্রীর কাছে ধরা পড়ে গেলো ভাস্কর

এদিকে জগদ্ধাত্রী পরিকল্পনা অনুযায়ী কাকলি দেবীর শাড়িটা পরে নিয়ে পুজোর ঘরে চলে আসে জগদ্ধাত্রী। সবাই তৈরি। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে জানিয়ে দেয়, আজকের টার্গেট দুজন এক কাকলি দেবী অন্যজন জগদ্ধাত্রী। পুজো শুরু হতেই ভর হয় তিলক সুন্দরীর। ঠিক তখনই কেউ একজন জগদ্ধাত্রীকে কাকলি দেবী ভেবে মারতে আসে কিন্তু জগদ্ধাত্রী সেটা বুঝে যায় আর তাকে ধাওয়া করে। কিন্তু হাত ফস্কে পালিয়ে যায় সে।

আরও পড়ুনঃ এনজিওর লোক সেজে কোঠা বাড়িতে ঢুকে পড়ল পর্ণা! বর্ষাকে উদ্ধার করার মোক্ষম উপায় বের করে ফেললো সে!

এরপর সেখানে চলে আসে ভাস্কর। সে জগদ্ধাত্রী ও তার গোটা ডিপার্টমেন্টকে অকর্মা বলে দাগিয়ে দেয়। জগদ্ধাত্রী তখন তার হাতের বন্দুকটা ভাস্করের দিকে ছুড়ে মারে। সেটা গায়ে লাগার আগেই ভাস্কর ধরে ফেলে। জগদ্ধাত্রী সবার সামনে প্রমাণ করে দেয় ভাস্করই হচ্ছে সেই ব্যক্তি যে কাকলি দেবীকে মারতে চেয়েছে আর ভাস্কর অন্ধ নয় সে ডান চোখে আবঝা দেখতে পায়। এদিকে উৎসবের লোকেরা জগদ্ধাত্রী ভেবে কাকলি দেবীকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

Back to top button