বাজিমাত করলো জি বাংলা! টেলিভিশনের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা! নজির গড়ল এই প্রডাকশন!

এই মুহূর্তে বাংলা বিনোদন (Bengali Entertainment) বলতে টেলিভিশনকে (Bengali Television) প্রাধান্য দেওয়া হয়। বহু বাঙালি টেলিভিশনকেই নিজের বিনোদনের বিরাট বড় অংশ হিসেবে বিবেচনা করে। এই টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিকগুলি (Bengali Serial) তাদের অবসরযাপনের সঙ্গী হয়ে উঠেছে। এই ধারাবাহিক প্রদর্শনে যে চ্যানেলগুলি দর্শকদের মনে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলা (Zee Bangla)।

বহু বছর ধরে টেলিভিশনের পর্দায় নিজেদের সম্প্রচার চালিয়ে যাচ্ছে প্রথম সারির এই চ্যানেলটি। সময়ের সাথে সাথে নিজেদেরকে নানান ভাবে আপডেট করেছে অর্থাৎ প্রযুক্তি এবং অভিনয় সব দিক দিয়েই সময়োপযোগী করে তুলেছে জি বাংলা। তাই আরো বেশি করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এই চ্যানেল।

এই চ্যানেলের অন্যান্য ধারাবাহিক গুলির টিআরপি (TRP) প্রতিপক্ষ ধারাবাহিকের তুলনায় কিছুটা কম থাকলেও, প্রথম পাঁচে অবস্থিত প্রথম তিনটি ধারাবাহিকের টিআরপি একেবারে তুঙ্গে। এই তিনটি ধারাবাহিকই জি বাংলায় সম্প্রচারিত হয়। আর বর্তমানে এই তিন ধারাবাহিক যে দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকার একেবারে উপরে রয়েছে সেটা বলাই বাহুল্য।

টেলিভিশনের ইতিহাসে প্রথমবার

এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথমে রয়েছে ফুলকি (Phulki) দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu) এবং তৃতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon bhesechhe) ধারাবাহিকটি। এই তিনটি ধারাবাহিক এখন দর্শকদের চোখে সেরা ধারাবাহিক। এই মেগা সিরিয়াল গুলির গল্প থেকে শুরু করে নায়ক নায়িকার জুটি সবই অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে ভক্তদের কাছে।

দর্শকরা জানলে অবাক হবেন, এই তিনটে ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলা প্রোডাকশন হাউসের আয়তায়। অর্থাৎ টেলিভিশনের ইতিহাসে প্রথমবার জি বাংলা প্রোডাকশনের আয়তায় সম্প্রচারিত তিনটি ধারাবাহিক টিআরপি তালিকা প্রথম তিনটি স্থান এবং দর্শকদের মনের অধিকাংশ জায়গা অধিকার করে রয়েছে। এভাবেই জি বাংলা প্রোডাকশন হাউস নজির গড়লো টেলিভিশনের পর্দায়।

Back to top button