সেরা পাঁচ থেকে বেরিয়ে গেল গীতা এলএলবি, প্রথম স্থান দখল করল ফুলকি, রইল আজকের টিআরপি তালিকা!

বর্তমানে যে কোন টেলিভিশন চ্যানেলের জন্য টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর ঠিক সেই ভাবেই বাংলা টেলিভিশন চ্যানেল(Bengali television channel) গুলোর জন্য টিআরপি তালিকা(TRP LIST) খুব বড় ভূমিকা পালন করে থাকে। আর তাই টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার দিনগুলিতে দর্শক থেকে সকলেই মুখিয়ে থাকে। এই সপ্তাহে টিআরপি তালিকা ঈদ উপলক্ষে বৃহস্পতি বারের জায়গায় শুক্রবার আসছে।
সম্প্রতি সময় টি আর পি তালিকায় যে সকল ধারাবাহিক অত্যন্ত ভাবে নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলার ফুলকি, নিম ফুলের মধু কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী এবং তার সঙ্গে স্টার জলসার কথা এবং গীতা এলএলবি। প্রত্যেকটি ধারাবাহিক টিআরপি তালিকায় নিজেদের স্থান দখল করার জন্য রীতিমতো লড়াই করে চলেছে।
বর্তমানে দেখা যাচ্ছে টিআরপি তালিকার জন্য নতুন ধারাবাহিক গুলি কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তার কারণ তারা আশানুরূপ ফলাফল করতে পারছে না। যার ফলে একের পর এক আসছে নতুন ধারাবাহিক। সেই মতোই বর্তমানে স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে একাধিক ধারাবাহিক এসেছে বা আসছে। সম্প্রতি শুরু হওয়া বা শুরু হতে চলেছে ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসার বধুয়া, উড়ান, রোশনাই প্রভৃতি এবং জি বাংলার পুবের ময়না, ডায়মন্ড দিদি জিন্দাবাদ প্রভৃতি।
এবার আসা যাক এই সপ্তাহে টিআরপি তালিকার ওপর। আবার একবার সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ফুলকি, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে কোন গোপনে মন ভেসেছে এবং চতুর্থ স্থানে কথা, পঞ্চম স্থানে জগদ্ধাত্রী।
1st •• ফুলকি ৬.৭
2nd •• নিম ফুলের মধু ৬.৫
3rd •• কোন গোপনে ৬.৩
4th •• কথা ৫.৯
5th •• জগদ্ধাত্রী ৫.৩

