অনির্বাণকে মেনে নিয়ে বদলে গেলো নন্দিতা, নিলুকে উচিত জবাব দিল রাই! বিয়ে ভেস্তে দিতে নিলুর পাশে দাঁড়ালো দাদাভাই!

মিথ্যে দিয়ে সত্যিকে কখনো ঢাকা যায় না। সত্যের জয় হবেই। তাই নিলুর বলা কোন মিথ্যেই জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই এবং অনির্বাণের সুখের জীবনে বাঁধা হতে পারলো না। এই মুহূর্তে জি বাংলার পর্দায় জমে উঠেছে এই ধারাবাহিক। শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও টিআরপিতে একটু একটু করে ভালো ফল করছে এই মেগা। ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ আর রাইয়ের মাঝে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেই সবটাই মিটে যায় আর এর পেছনে সবথেকে বড় অবদান যার সে হলো রাইয়ের বোন স্রোত। তার জন্যই আজ এতটা কাছাকাছি আসতে পেরেছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। সবটা ঠিক হওয়ার পর অনির্বাণ আর এক মুহূর্তও সময় নষ্ট করতে চায় না। এবার যত তাড়াতাড়ি সম্ভব সে রাইকে বিয়ে করে নিতে চায়। আর তার জন্য ওই মুহূর্তে সে রাইয়ের বাড়ি গিয়ে তার মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়।

মিঠিঝোড়া আজকের পর্ব ২১ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 21 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ রাইয়কে বিয়ের করার বিষয়ে তার দাদা এবং মায়ের কাছে অনুমতি চাইলে রাইয়ের দাদা বলে ওঠে, “আপনি যে ওকে বিয়ে করতে চাইছেন, ও কি আপনাকে বিয়ে করতে চাইছে? নাকি আপনি ওর সাথে এমন কিছু করেছেন যার জন্য ও আপনাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, কোনটা?” অনির্বাণ বলে, সেটা তার চরিত্রবিরুদ্ধ। সে কখনোই এমন কিছু করবে না কারণ তার মতন ছোট কোম্পানির মালিকরা এমন কিছু করে না। এরপর রেগে গিয়ে ঘরে চলে যায় রাইয়ের দাদা।

এরপর অনির্বাণ নন্দিতার হাত ধরে তাকে বলে, “আমরা দুজন মিলে একসাথে এই পরিবারের দায়িত্ব নেবো। কখনো কোনো রকম অসুবিধা হতে দেব না। আমাকে নিজের ছেলে বলে গ্রহণ করুন। আর আমাদের আশীর্বাদ করুন।” নন্দিতা তাদের বিয়েতে রাজি হয়ে যায়। সে নিজের মেয়ে এবং অনির্বাণকে আশীর্বাদ করে। অনির্বাণকে সে মিষ্টিমুখ করে যেতে বলে। এই ঘটনায় ভীষন খুশী হয় রাই। কিন্তু নিলু একেবারেই খুশি হতে পারে না।

রাইকে কাছে টেনে নিলো নন্দিতা

এরপর ঘরে গিয়ে রাইকে চিটিংবাজ বলে দাগিয়ে দেয় তার দাদা এবং নীলাঞ্জনা। কিন্তু স্রোত চুপ করে থাকতে পারে না। সে সবাইকে যোগ্য জবাব দেয়। নীলাঞ্জনা যখন রাইকে দোষারোপ করে তখন রাইও স্পষ্ট বলে, নিলু নিজের শ্বশুর বাড়িতে গিয়ে যে অন্যায়গুলো করেছে তার শাস্তি সে পাচ্ছে এর জন্য কোনভাবেই রাই দোষী নয়। এরপর বাইরে বেরিয়ে এসে রাই তার মায়ের সঙ্গে কথা বলে। রাই ভাবতেও পারেনি তার মা সবটা মেনে নেবে। নন্দিতা বলে, তার চিন্তাভাবনা তার বড় ছেলের মত নয়। সেও চায় তার মেয়ে খুশি থাকুক। তার শুধু এই সংসারটাকে নিয়ে চিন্তা। রাই কথা দেয় বিয়ের পরেও কিছুই বদলাবে না। নিজের মেয়েকে বহুদিন পর বুকে জড়িয়ে ধরে নন্দিতা।

Back to top button