সিঁদুর দানের আগেই থেমে গেলো বিয়ে! নিজেকে শেষ করে দিলো নিলু! দ্বিতীয়বার বিয়ে ভাঙল রাইয়ের!

যারা মানুষের খারাপ করতে চায়, তারা সেই খারাপটুকু করতে পারলেই নিজেদেরকে ধন্য বলে মনে করে। তার জন্য যদি তাদের নিজেদেরকে বলি দেওয়ার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রেও তারা পিছপা হয় না। এই কথাটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের মেজ বোন নীলাঞ্জনা। তার জন্য আরো একবার সুখের দোরগোড়া থেকে ফিরে আসতে হলো ধারাবাহিকের নায়িকাকে।
বাবার মৃত্যুর পর বাড়ির সমস্ত দায়িত্ব বাড়ির বড় মেয়ে হিসেবে নিজের কাঁধে তুলে নিয়েছিল রাইপূর্ণা। নিজে সুখে থাকার বদলে নিজের বোনের জীবনটাকে সাজিয়ে দিয়েছিল সে। নিজের ভালোবাসার মানুষটার হাতে নীলাঞ্জনাকে তুলে দিয়েছিল রাই। কিন্তু সেই জায়গাটা বজায় রাখতে পারেনি নিলু। দায়িত্ব এড়াতে এবং সবকিছু একসঙ্গে পাওয়ার লোভে চরম ভুল করে বসে সে। ফলস্বরূপ সংসার হারিয়ে বাপের বাড়ি এসে উঠতে হয় তাকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীলাঞ্জনা একেবারেই তার দিদিকে সহ্য করতে পারে না। কারণ সে নিজের জীবনের সুখী হতে পারেনি। যেহেতু সে নিজের জীবনে সুখী নয় সেই জন্য তার দিদিকেও সে সুখী দেখতে চায় না। দিদির জীবনে অর্থাৎ রাইকে সুখের পথে হাঁটতে দেখলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়াটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও সে অনির্বাণ আর রাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। কিন্তু স্রোত তার সেই চেষ্টাকে সফল হতে দেয়নি। এইবার আরো একবার রাইকে চরম বিপত্তির মধ্যে ফেললো নীলাঞ্জনা।
বিয়ে ভেঙে গেল রাইয়ের
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে যা দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শক মহল। এই প্রচার ভিডিওতে দেখা যায়, অবশেষে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে রাই আর অনির্বাণ। ভাগ্য বারবার রাইয়ের সাথে পরিহাস করেছে। তাই অনেক সুখ একসাথে পেলে বেশ ভয় পেয়ে যায় ধারাবাহিকের নায়িকা রাই।
আরও পড়ুন: ইরা চরিত্র ছেড়ে প্রধান চরিত্রে কামব্যাক অভিনেত্রীর, বিপরীতে জনপ্রিয় অভিনেতা! আসছে নতুন মেগা
আরো একবার নিজের ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্যের ওপরেই জীবনটাকে ছেড়ে দিয়েছিল রাই। অনির্বাণকে গ্রহণ করে তার সাথেই বিয়ে করতে যাচ্ছিল সে। রাই বিয়ের মাঝে অনির্বাণকে জিজ্ঞাসা করে, এত সুখ তার কপালে সইবে তো? অনির্বাণ বলে, এরপর আর তাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তারপর ঠিক সিঁদুর দানের আগেই ছুটে আসে নন্দিতা। এসে সে রাইকে বলে, নীলাঞ্জনা ঘুমের ওষুধ খেয়েছে। কথাটা শুনে তাড়াতাড়ি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে দাঁড়ায় রাই। তবে কি আরো একবার বিয়ে ভেঙে যেতে চলেছে রাইয়ের?

