রাইয়ের ডাকে সাড়া দিলো না অনির্বাণ! চলে যাওয়ার সিদ্ধান্তেই অনড় সে, বসকে আটকাতে মনের কথা জানালো রাই!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকে সম্প্রচারিত হচ্ছে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। এই ধারাবাহিকে নায়িকা রাইয়ের জীবন কাহিনী অনেক মানুষকে অনুপ্রেরণা দিয়েছে এবং দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও টিআরপিতে একটু একটু করে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। এখানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রাইয়ের জন্য একটা অনেক বড় পরিকল্পনা করে। সে সবার সামনে রাইকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাই গোটা বিষয়টা বুঝতে না পেরেই অনির্বাণকে যা নয় তাই বলে অপমান করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। পরে যখন স্রোত আর বউ মনি তাকে গোটা বিষয়টা বোঝায় তখন সে নিজের ভুলটা বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনির্বাণ অনেকটা ভেঙে পড়েছে।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৯ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 19 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবটা জানার পর রাই বারবার অনির্বাণকে ফোন করতে থাকে। কিন্তু অনির্বাণ কোনভাবেই রাইয়ের ডাকে সাড়া দিতে চায় না। সে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে মুম্বাই চলে যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে ফেলে। তারপর সকাল হতেই বাড়ির কাউকে কিছু না জানিয়েই সে গাড়ি করে বেরিয়ে পড়ে। এদিকে রাই আর স্রোত দুজন মিলে চলে আসে অনির্বাণের বাড়িতে। সেখানে এসে তারা জানতে পারে অনির্বাণ অনেকক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে।

অনির্বাণকে আটকাতে বেরিয়ে পড়লো রাই

অনির্বাণকে আটকাতে তাড়াতাড়ি করে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয় স্রোত আর রাই। এদিকে বাড়ির দুই মেয়ে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছে সেটা জানার জন্য তৎপর হয়ে ওঠে রাইয়ের মা এবং দাদা। বউ মনি বানিয়ে বানিয়ে একটা গল্প বলে বিষয়টাকে ওই মুহূর্তের জন্য স্বাভাবিক করার চেষ্টা করলে নিলু এসে তাতে বাধা সৃষ্টি করে। সে একরাশ অভিযোগ জানায় সবাইকে। যেটা একেবারেই পছন্দ হয় না বউ মনির। এদিকে নন্দিতা তার মেয়েদের কীর্তিকলাপ দেখে বেশ রেগে যায়।

আরও পড়ুন: জি বাংলার ইতিহাসে প্রথমবার! আড়াই মাসে শেষ হচ্ছে জনপ্রিয় মেগা! মন খারাপের সুর দর্শক মহলে

রাস্তায় অনির্বাণের গাড়িটা পাংচার হয়ে যাওয়ায় সে কিছুক্ষণের জন্য আটকে পড়ে। সেই সুযোগে তাকে ধরে ফেলে আর স্রোত আর রাই। রাই অনির্বাণকে কিছু কথা বলতে চায় কিন্তু অনির্বাণ সেসব কথা শুনতে নারাজ। রাই অনির্বাণকে অনুরোধ করে সে যেন এখান থেকে না চলে যায়। অনির্বাণ বলে, তার ফেরার কোন জায়গা নেই। তার ভালোবাসার দেওয়াল ভেঙে গেছে। তাই চলে যাওয়া ছাড়া তার হাতে আর কোন উপায় নেই। কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে রাই।

 

Back to top button