ইচ্ছে পূরণ হলো অপরাজিতার! অনিকেতের সামনেই শ্যামলীর সিঁথিতে সিঁদুর তুলে দিলো মন্দার!

অহংকারের কাছে হেরে গেল ভালোবাসা। এত ভালোবেসেও আলাদা হয়ে গেলো জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়ক নায়িকা। মন ভেঙে গেল ধারাবাহিকের ভক্তদের। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন আগে থেকেই এক বিরাট ঝড়ের সম্মুখীন হয়েছে শ্যামলী আর অনিকেতের সম্পর্ক। শ্যামলী চেষ্টা করে যাচ্ছিল নিজেকে এবং নিজের সিঁথির সিঁদুরকে রক্ষা করার। সেটা রক্ষা করতেই তাকে এই চরম পরিণতির শিকার হতে হলো। একজন মা হয়ে আরেকজন মেয়েকে এমন নরকের দিকে ঠেলে দিল অপরাজিতা।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৭ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 17 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শ্যামলী শাড়ি গয়নাগাটি পরে তৈরি হয়ে নেয় মন্দার এর কাছে যাবে বলে। তৈরি হয়ে সে নিচে চলে আসে। তারপর একে একে সবাইকে প্রণাম করে। অপরাজিতা তাকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ছেলের কাছে যেতে বলে। শ্যামলী বলে, মা হিসেবে তার ঠিক যতটা কষ্ট হচ্ছে স্ত্রী হিসেবে তারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। তার যাই হোক না কেন সেও তার স্বামীকে ঠিকই তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
জিতে গেল অপরাজিতার অহংকার
শ্যামলী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর চুপ করে থাকতে পারে না সূর্য। সে অপরাজিতাকে বলে, “আজ দেখলাম কিভাবে একজন মা জিতে গেলো। তুমি কিকরে পারলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে নরকে ঠেলে দিতে? তুমি অনিকেতকে যতটা না ভালোবাসো তার থেকেও বেশি ওর ওপর অধিকার ফলাতে চাও। শ্যামলী আসায় সেই অধিকারটা ক্ষীণ হয়ে যাচ্ছিল তাই মেয়েটাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিতে তোমার একবারও বুক কাঁপলো না।”
আরও পড়ুন: নিষিদ্ধ পল্লীতে বর্ষাকে বিক্রি করে দিল অর্ণব! দাদার কুকীর্তি পর্ণার সামনে ফাঁস করল ইন্দু!
বিয়ে হয়ে গেল শ্যামলীর
শ্যামলী বিয়ের মন্ডপে গিয়ে অনিকেতকে ছেড়ে দিতে বলে। কিন্তু মন্দার তাতে রাজি হয় না। সে চায় অনিকেতের সামনে শ্যামলীকে বিয়ে করতে। তারপর সে শান্তি পাবে। অনিকেতের মঙ্গল কামনায় এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে শ্যামলী মন্দারের কথা রাজি হয়ে যায়। এরপর অনিকেতের সামনে শ্যামলী মন্দারকে বিয়ে করে। তার সিঁথিতে সিঁদুর তুলে দেয় মন্দার।

