স্মৃতি ফিরছে মিঠাইয়ের! “Nonsense, stupid, ridiculous, disgusting” মিঠাইয়ের মুখে পুরনো দিনের মতো হুর হুর ইংলিশ শুনে খুশি সিদ্ধার্থ, আনন্দে নাচছে ভক্তরা!

বাংলা টেলিভিশনের বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। যেটিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে টিভি পর্দায় দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি। সম্প্রতি দেখা যাচ্ছে মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সিদ্ধার্থ সহ গোটা মোদক পরিবার।
কিছু মাস আগে দেখানো হয়েছিল আদিত্য আগারওয়ালের চক্রান্তে মিঠাই একটি অগ্নিকাণ্ডের শিকার হয় এবং তারপর থেকেই দেখানো হয় মিঠাই মারা গেছে। বেশ কয়েক বছরের লিপ নেওয়া হয় এবং তারপরে আবার গল্প নতুন করে শুরু করে। মিঠাই সিদ্ধার্থের ছেলে শাক্য বেশ অনেকটাই বড় হয়ে যায় গল্পে। তখনই হঠাৎ করে মিঠাইয়ের মতো দেখতে আরও একটি চরিত্র আসে যার নাম মিঠি। তবে মিঠাই ভক্তরা কখনোই চাইছিল না যে মিঠিকে নিয়ে গল্প এগিয়ে যাক যার জন্য তারা আবার মিঠাইকে গল্পে ফিরিয়ে আনা হয়।
মিঠাই ফিরে আসার পর থেকে গল্পে দেখানো হচ্ছে যে সে সব কিছু ভুলে গেছে। আগের কথা তার কিছুই মনে নেই এমন কি সে সিদ্ধার্থকে পর্যন্ত মনে করতে পারছে না। এক ডাক্তারের সহযোগিতায় তারা মিঠাইয়ের সামনে পুরনো দিনের স্মৃতি আবার একবার করে তৈরি করার চেষ্টা করছে মিঠিকে মিঠাই বানিয়ে। তাতেও মিঠাইয়ের স্পষ্ট কোনো কিছুই মনে পড়ছে না উল্টে সে পালিয়ে যেতে চাইছে।
আবার অন্যদিকে নফর দাসরা মিঠাইকে ভুল বোঝাচ্ছে সিদ্ধার্থকে নিয়ে। যাতে সে মিষ্টি এবং সিদ্ধার্থকে একে অপরের সঙ্গে মিশতে না দেয়। এইসব নিয়ে মিঠাই ভক্তরা বেজায় দুঃখ প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে তবে এরই মধ্যে একটি খুশির ভিডিও সামনে এলো। পরবর্তী দিনে মিঠাই ধারাবাহিকে দেখা যেতে চলেছে পুরনো মিথাই হঠাৎ করেই ফিরে এসেছে। অর্থাৎ সিদ্ধার্থ সঙ্গে কথা কাটাকাটির মাঝখানে আবার একবার ভুলভাল ইংলিশ বলতে শুরু করেছে মিঠাই। যা দেখে সিদ্ধর্থসহ সব মিঠাই ভক্তরা খুশি হয়ে গেছে। তারা মনে করছে এই বোধহয় মিঠাইয়ের পুরনো কথা মনে পড়ার সূচনা হলো।

