ধিকিয়ে চলছে পর্ণার জীবনের দ্বিতীয় ইনিংস! গল্পের ট্রাকে আগ্রহ হারাচ্ছেন দর্শক! তবে কি এবার বন্ধের মুখে নিম ফুল?

একসময়ের বেঙ্গল টপার ছিল জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। টিআরপি (Trp) তালিকায় টানা শীর্ষস্থান জিতে আসলেও, বর্তমানে খানিক ঢিমেতালে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। বরাবরই গল্পের নায়িকা পর্ণার বুদ্ধিমত্তা সাড়া জাগিয়েছে দর্শকমহলে। দত্তবাড়ির বড় বউ হয়ে উঠেছে ধারাবাহিকপ্রেমীদের ঘরের মেয়ে।

সিদ্ধ হস্তে সংসারের খুঁটিনাটি সামলানোর পাশাপাশি পর্ণা সাংবাদিক। দাগি আসামিদের ধরে পুলিশের জিম্মায় পাঠানো, দুষ্কৃতীচক্রকে সবুদ সমেত হাতেনাতে ধরা সবটাই সে করে চলেছে পারদর্শিতার সঙ্গে। তাই দর্শকমহলেও বেশ জনপ্রিয় আলোকপর্ণা চরিত্র। চরিত্রের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার বাঁধ ভেঙেছে ধারাবাহিকেরও। তাই পরপর বেশ কয়েক সপ্তাহ সেরার সেরা হয়েছিল নিম ফুল।

টিআরপিতে শীর্ষস্থান খুইয়েছে পর্ণা ও সৃজনের সংসারের গল্প

তবে বর্তমানে শীর্ষস্থান খুইয়েছে পর্ণা ও সৃজনের সংসারের গল্প। চলতি সপ্তাহে প্রথম থেকে সোজা দুইয়ে নেমে এসেছে ধারাবাহিক। এ সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্তনম্বর ৬.৪। গত সপ্তাহেও ফুলকির পাঞ্চে কাত হয়েছিল আলোকপর্ণা। টপার স্থান হাতছাড়া হয়েছিল তার।

Bengali serial

নিম ফুলের মধু ধারাবাহিকে আগ্রহ হারাচ্ছেন দর্শক

তবে হঠাৎ করে কেন নিম ফুল আর চলছে না? দত্তবাড়ির গল্পে কি দর্শকদের আগ্রহ হারাচ্ছে? এক দর্শক সমাজমাধ্যমে লিখছেন, ‘পর্ণার স্মৃতি হারানোর ট্র‍্যাক আর সুইটিকে যত তাড়াতাড়ি বিদায় করবে ততই ভাল। নাহলে টিআরপি আরও কমবে।’

আরও পড়ুন: “তুই প্রমাণ করে দিলি, তুই আমার নিজের পেটের ছেলে নোস”- এক নিমেষে অনিকেতকে দূরে ঠেলে দিলো মামনি!

অর্থাৎ, পর্ণার জীবনের দ্বিতীয় ইনিংস প্রথমে টিআরপি স্বস্তিতে জোগালেও, বর্তমানে আগ্রহ হারিয়েছেন দর্শকরা। একঘেয়ে কিছু আজকাল জমে না বাংলা ধারাবাহিকের দর্শকদের। ধারাবাহিকের প্রতি পর্বে নিত্য নতুন টুইস্ট খোঁজেন তারা। তাই নিম ফুলের টিআরপি ফিরিয়ে আনার একমাত্র পন্থা পর্ণার স্মৃতি ফিরিয়ে আনা। পর্ণার স্মৃতি ফিরে আসার পর কে কী করে সুইটিকে দত্তবাড়ি থেকে ঝেটিয়ে বিদায় করবে তা দেখতেই উদগ্রীব দর্শকমহল।

Back to top button