অভিমন্যুর ফাঁদে পা দিলো না পর্ণা! ইন্দুর কথা শুনে এক কঠিন সিদ্ধান্ত নিলো বর্ষা! পর্ণাকে বিয়ের প্রস্তাব দিলো সৃজন!

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকে প্রত্যেকদিন দর্শকরা দেখতে পান নতুন নতুন সব চমক। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিম ফুলের মধু।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার কাছে একটা নামিদামি মিডিয়া হাউজের তরফ থেকে চাকরির চিঠি পাঠানো হয়। ধারাবাহিকের নায়িকা সেই চাকরি করতে রাজি হয়ে যায়। তার কাছে এটাই জীবনের প্রথম চাকরি। দশ হাজার টাকা মাইনের কথা জানানো হয় তাকে। সৃজন দায়িত্ব সহকারে চাকরির প্রথম দিন নিজের স্ত্রীকে চাকরি ক্ষেত্রে পৌঁছে দেয় আর তাকে অনেক শুভকামনা জানায়।
নিম ফুলের মধু আজকের পর্ব ১৩ জুন (Neem Phuler Modhu Today Episode 13 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণাকে ডেকে পাঠায় অভিমন্যু সেন। প্রথম দেখাতেই পর্ণার দিকে নজর যায় অভিমন্যুর। সে ধারাবাহিকের নায়িকাকে ডেকে প্রথমেই তাকে লোভ দেখানোর চেষ্টা করে। সে পর্ণার মাইনে ১০ থেকে একেবারে ৩৫ হাজার করে দেওয়ার কথা বললে বিষয়টা একেবারেই ভালো লাগে না পর্ণার। সে ক্যাপ্টেনের মুখের উপরেই জানিয়ে দেয়, ইন্টার্ন হিসেবে তার যত টুকু প্রাপ্য সে তত টুকুই নেবে। অভিমন্যু মনে মনে বলে, এই টোপটা না গিললেও বেশিদিন এই মেয়েটা তার কবল থেকে পালাতে পারবে না।
পর্ণার কথায় অবাক সৃজন
এরপর ছুটি হতেই সৃজন চলে আসে তার স্ত্রীকে নিয়ে ফেরার জন্য। সৃজন পর্ণাকে বলে, “আজ আপনাকে একটা দারুন জায়গায় নিয়ে যাব।” এরপর তারা দুজন মিলে তাদের খুব পছন্দের একটা খাবারের দোকানে যায়। সেখানে গিয়ে তারা পরোটা মাংস অর্ডার করে। সেই সময় সৃজন কায়দা করে বন্ধুত্বের খাতিরে পর্ণাকে দাদা ডাকটা বন্ধ করার ব্যবস্থা করে ফেলে।
আরও পড়ুন: কাকলির জারিজুরি শেষ! অদ্রিজাকে ধরে ফেলল জ্যাস! কাকলির ভবিষ্যৎবাণী করে দিল শাস্ত্রী!
অর্ণবের কান্ড দেখে অবাক বর্ষা
এদিকে ইন্দু অর্থাৎ বর্ষার ননদ বুঝতে পারে তার বৌদি একেবারেই ভালো নেই। যখন বর্ষাকে গিয়ে সমস্তটা খুলে বলে, বর্ষা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে ইন্দুকে বলে, ভাই বোনের মতন একটা পবিত্র সম্পর্ককে এভাবে কালিমালিপ্ত করার বিষয়টা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার খুব রাগ হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইন্দু তখন বলে বর্ষাকে শক্ত থাকতেই হবে।

