কাকলির জারিজুরি শেষ! অদ্রিজাকে ধরে ফেলল জ্যাস! কাকলির ভবিষ্যৎবাণী করে দিল শাস্ত্রী!

কতদিন আর পালিয়ে পালিয়ে বাঁচা যায়! একদিন না একদিন নিজের ভয়ের কাছে ঠিক পরাস্ত হতেই হয়। আর এই ভয় পেয়েই জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri) -র নায়িকা জ্যাস সান্যাল এর কাছে ধরা পড়ে গেল প্রখ্যাত রাজনীতিবিদ কাকলি। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, একসাথে দুই দিক সামলাচ্ছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। একদিকে কাকলি দেবীর সুরক্ষা প্রদানের কাজ আর অন্যদিকে স্বয়ম্ভুকে নিয়ে সফলভাবে জামাইষষ্ঠী পালন করা, উভয়দিকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে জগদ্ধাত্রী। তাকে সাহায্য করছে মেহেন্দি এবং কৌশিকী মুখার্জী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৩ জুন (Jagaddhatri Today Episode 13 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী একটা ফাঁদ পাতে। এই বিষয়ে কিছুই জানতো না কাকলি। সে তার অ্যাসিস্ট্যান্ট অদ্রিজাকে দুইজন গুন্ডার সাথে কৌশিকী মুখার্জীর অফিসে তার কেবিনে পাঠিয়ে দেয়। কাকলি বলে ওই পান্ডুলিপিটা ওনার ঘর থেকে যেভাবেই হোক নিয়ে আসতেই হবে। অদ্রিজা কাকলি দেবীর নির্দেশ অনুযায়ী কাজ শুরু করে দেয়। কিন্তু তাদের হয়তো জগদ্ধাত্রীর বুদ্ধি সম্পর্কে কোনরকম ধারণা ছিল না।

অদ্রিজা আর দুই গুন্ডা যখনই কৌশিকী মুখার্জীর কেবিনে পৌঁছয় তারা দেখতে পায় সেখানে আগের থেকেই দাঁড়িয়ে রয়েছে জগদ্ধাত্রী। সে অদ্রিজাকে বলে, “শুনেছিলাম আপনি কাকলি দেবীর অ্যাসিস্ট্যান্ট কিন্তু এসব কাজও যে করেন জানা ছিল না।” এরপর কাকলি দেবীর সঙ্গে সরাসরি কথা বলে জগদ্ধাত্রী। সে কাকলিকে জানায়, পান্ডুলিপিটা তার আগেই পড়া হয়ে গিয়েছে তাই আর তার থেকে কিছু লুকিয়ে লাভ নেই। এদিকে কাকলির ঘরে চলে আসে ভাস্কর আর তাকে বলে, শাস্ত্রী মশাই জানিয়েছেন কালকেই নাকি কাকুলির মৃত্যু হবে।

আরও পড়ুন: আবার একবার জি বাংলার জয়জয়কার টিআরপি তালিকায়! সবার সেরা ফুলকি, কোথায় গেল পর্ণা, কথা?

মেহেন্দির দাবি শুনে অবাক উৎসব

এদিকে মেহেন্দি জামাইষষ্ঠীর তোড়জোড় করতে থাকে। উৎসব কিছুতেই বিশ্বাস করতে চায় না যে শকুন্তলা অর্থাৎ তার শাশুড়ি মা নিজে জগদ্ধাত্রী আর তার স্বামী স্বয়ম্ভুকে জামাই আদর করবে। মেহেন্দি তখন বলে, তাহলে একটা বাজি হয়ে যাক। এই বাজিতে যদি উৎসব হেরে যায় তাহলে মেহেন্দিকে সোনার পায়েল গড়িয়ে দিতে হবে। আর যদি মেহেন্দি হেরে যায় তাহলে উৎসব যা বলবে মেহেন্দি তাই শুনবে। উৎসব শুনে ভীষণ খুশি হয়ে যায় কারণ তার দৃঢ় বিশ্বাস মেহেন্দির কথা মত কিছুই হবে না।

 

Back to top button