চাকরির প্রথম দিনেই বসের নজরে পর্ণা! নায়িকাকে দেখেই চিনে ফেললো অভিমন্যু! বর্ষার গায়ে হাত তুললো অর্ণব!

একেবারে এক ঢিলে দুই পাখি মারে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। সুইটি বৌদিকে শায়েস্তা করতে, কিন্তু সেটা করতে গিয়ে দত্ত বাড়ির আর এক কুটনি মৌমিতাকেও উচিত শিক্ষা দিয়েছে সে। বর্তমানে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। ধারাবাহিকের নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকে এই ধারাবাহিক যেন আরও বেশি উত্তেজনাময় এবং মনোগ্রাহী হয়ে উঠেছে এমনটাই দাবি দর্শক মহলের।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সুইটিকে তার দুষ্কর্মের উচিত শিক্ষা দিতে বাইজির ভূত সাজে। এরপর সুইটি এমন ভয় পেয়ে যায় যে একেবারে মাথা ঘুরে মাঝ দালানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক যেমন করে আগের দিন পুঁটি পড়ে গিয়েছিল। এরপর সবাই মিলে তাকে এমন কথা শোনায় যে, বহুদিন ভূতের ভয়ে ঘর থেকে বেরোবে না সুইটি। কিন্তু এই সবটাই জেনে ফেলে অয়ন। আর এই ভূতের ভয়ে মৌমিতার অবস্থাও বেশ শোচনীয় হয়ে যায়।
নিম ফুলের মধু আজকের পর্ব ১২ জুন (Neem Phuler Modhu Today Episode 12 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মৌমিতা হঠাৎ করে এরকম বেঁকে কি করে গেল সেটাই বুঝতে পারে না কেউ। জ্ঞান ফিরতে মৌমিতা বলে, সে রান্নাঘরে ভূতকে বিস্কুট খেতে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। অয়ন তখন মৌমিতাকে বলে, ওটা ভূত নয় ওটা আসলে পর্ণা। ওই মৌমিতাকে ভূত সেজে ভয় দেখিয়েছে। এটা শুনে খুব রেগে যায় মৌমিতা। তারপরে তাড়াতাড়ি মৌমিতা আর অয়ন যে যার ঘরে চলে যায়।
পর্ণার চাকরির প্রথম দিন
তারপরের দিন হলো পর্ণার চাকরির প্রথম দিন। সবাই তাকে নিয়ে খুব হইচই করতে থাকে। সৃজন নিজে গাড়ি করে তার বউকে নতুন অফিসে পৌঁছে দেয়। সেখানে গিয়ে সবার সঙ্গে আলাপ পরিচয় সেরে ফেলে পর্ণা। কিন্তু এক নতুন বিপদের সম্মুখীন হয় সে। সেই অফিসের চিফ এডিটর অর্থাৎ তার বস অভিমন্যুর নজরে পড়ে যায় পর্ণা। এইবার এটা পর্ণার ক্ষেত্রে কথাটা মঙ্গলজনক হবে সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: শ্যামলীর সুখের সংসারে লাগলো নজর! অনিকেতের জীবনে এলো নতুন নায়িকা! নায়ক নায়িকার মাঝে কে এই তৃতীয় ব্যক্তি?
অর্ণবের কুকীর্তি ধরে ফেলল বর্ষা
বর্ষা অনেকক্ষণ ধরে নিজের ঘরে শুয়ে অর্ণবের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় অর্ণব আর সোহিনী তার দরজার বাইরে দাঁড়িয়ে সিরিজ নিয়ে আলোচনা করছে। তারা এমন কিছু আপত্তি জনক কথাবার্তা বলছে যেটা ভাই বোনের মধ্যে হওয়াটা একটু অস্বাভাবিক। এই নিয়ে কথা তুলতেই বর্ষার গায়ে হাত তোলে অর্ণব। বর্ষা কিছুই বলতে পারে না। কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পারে অর্ণব আর সোহিনীর মধ্যে শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক নেই। সে কান্নাকাটি করতে করতে চুপ করে শুয়ে পড়ে।

