খারাপ কথা কানে নিই না, মনেও রাখি না’ নীলু প্রতিবাদী চরিত্র! ‘মিঠিঝোরা’ নিয়ে অকপট দেবাদৃতা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)। বর্তমানে তিনি জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নীলাঞ্জনা। ধারাবাহিকে তার পরিচয় নায়িকা রূপে না খল নায়িকা রূপে সেটাই বোঝা দায়। তথাকথিত খল চরিত্র নয় নীলাঞ্জনার। বরং পরিস্থিতির শিকার হয়ে সমবেদনা পেয়েছেন তিনি। তবে বর্তমানে প্রতিবাদী হয়ে উঠেছে নীলু। দর্শকদের কটূ কথা শুনতে হচ্ছে তাঁকে। দেবাদৃতা বললেন, খারাপ কথা তিনি মনেও রাখেন না, কানেও নেন না।
অভিনয়ের ব্যস্ততার মাঝে শরীরচর্চায় নীলু!
ধারাবাহিকে অভিনয় করার সুবাদে শরীরচর্চার দিকে মন দিতে হয় নায়ক-নায়িকাদের। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে শারীরিক যত্ন নিতে হয় তাঁদের। অভিনেত্রী দেবাদৃতা বসু সেই তালিকা থেকে বাদ পড়েননি। নিয়মিত শরীর চর্চা করেন অভিনেত্রী। কঠিন পরিশ্রম করে শরীরকে ছিপছিপে সুন্দর রাখেন তিনি। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও লাগাম টেনেছেন ছোটপর্দার নীলাঞ্জনা। শারীরিক যত্ন নিতে বেশ ভালই লাগে তাঁর।
এর আগে ‘জয়ী’ ‘আলো ছায়া’ ধারাবাহিকে প্রধান মুখ ছিলেন দেবাদৃতা বসু। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। যদিও নীলুর চরিত্রটি দর্শকদের কাছে ক্রমে বিরক্তির কারণ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানান ধরনের বিরূপ প্রতিক্রিয়া। দর্শক রিঅ্যাকশনের সামনে কিভাবে সামলে উঠছেন অভিনেত্রী? জিমে পরিশ্রমের মাঝেই মুখ খুললেন তিনি।
জীবনে ভালো থাকাটাই অভিনেত্রী দেবাদৃতার কাছে সবচেয়ে প্রধান। আর সেই কারণেই সব বিষয় তিনি মাথা ঘামাতে রাজি নন। ব্যক্তিগত জীবন, কর্মজীবন সামলে দিব্য আছেন নায়িকা। বললেন, বাইরে বেরোলে সব মানুষ যে তোমায় ভালবাসবে, সেটা কিন্তু নয়। কারোর কাছে তুমি খুব ভালো, কারোর কাছে তোমার গ্রহণ যোগ্যতা নেই। যার যেভাবে থাকতে ভালো লাগে সেভাবে থাকুক। আমি আমার মত করে ভালো আছি। তারা তাদের মত করে ভালো থাকুক। নেগেটিভ কমেন্টস মনে রাখেন না অভিনেত্রী।
আরও পড়ুন: সুইটির সাথে মৌমিতাও কুপোকাত! প্রাণে বাঁচতে ভয়েতে গড়গড় করে সব সত্যি বলে দিলো সুইটি!
নীলাঞ্জনাকে নিয়ে কি মন্তব্য দেবাদৃতার? মেগায় দেখা যাচ্ছে, শশুরবাড়িতে প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলে সংসার ছেড়েছে নীলাঞ্জনা। দিদিভাই এখন তাঁর চরম শত্রু। যেন তেন প্রকারেণ রাইয়ের ক্ষতি চাইছে সে। দেবাদৃতা বললেন নীলাঞ্জনা চরিত্রটা একটি প্রতিবাদী চরিত্র। বিয়ে নিয়ে তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, তা আজও মানতে পারেনি সে। আর সেখান থেকেই নীলাঞ্জনার মনে জন্মেছে প্রতিশোধ স্পৃহা। হয়তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সে।

