দোল উৎসবে মেতে উঠলেন কোয়েল মল্লিক ও তার পরিবার ! সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই প্রশংসার ঝড় নেটিজেনদের মধ্যে

এখন চলছে রঙের উৎসব। আর দোল পূর্ণিমায় সকলেই রং খেলতে খুব ভালোবাসে। প্রতিবছর এই অনুষ্ঠানের পর বলিউড থেকে টলিউড সকল তারকারা হোলি এবং দোল উতসবের নানা ছবি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন। আর এ বছরও সেই একই জিনিস দেখা গেল আজ গোটা দিনে টলিউডের একাধিক বড় বড় তারকারা দোল উৎযাপন করার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। আর সেখানে পিছিয়ে নেই অভিনেতা রঞ্জিত মল্লিক।
সম্প্রতি সময়ে বাংলা চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে ৭০-৮০র দশকের তার বাবা রঞ্জিত মল্লিক ও অত্যন্ত পরিচিত একজন বাংলা অভিনেতা। সেই সঙ্গে কলকাতায় মল্লিক বাড়ি অত্যন্ত পরিচিত একটি বনেদি বাড়ি। তাদের বাড়ি দুর্গাপূজো খুবই বিখ্যাত শহরে।
View this post on Instagram
প্রসঙ্গত কোয়েলের সঙ্গে বিয়ে হয় জনপ্রিয় পরিচালক নিসপাল সিংয়ের সাথে। তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম কবির। তাকে নিয়ে প্রচুর ছবি দিতে দেখা যায় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার বাবা রঞ্জিত মল্লিককে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথে দর্শক মহলে প্রশংসিত হয়। এবং ভক্তরা নানা রকম সুন্দর মন্তব্যতে ভরিয়ে দেন তাদের ছবিকে।
View this post on Instagram
এখন চলছে দোল এবং হোলি বলা চলে রংয়ের উৎসব। আর সকল তারকারায় নিজেদের হোলি খেলার সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছে। আর তার মধ্যে অন্যতম হলো মল্লিক পরিবারের হোলি খেলার ছবিগুলি। প্রসঙ্গত এর আগেও রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েল মল্লিকের ছেলের সুন্দর মুহূর্ত দেখে প্রশংসা করেছে সকলে।
View this post on Instagram
আজ দোলের বিশেষ অনুষ্ঠানে অভিনেতা রঞ্জিত মল্লিক কে তার নাতির সঙ্গে এবং মেয়ে ও স্ত্রী সঙ্গে নানা রকম ছবি দিতে দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে তারা একসঙ্গে রং খেলছেন আর বাড়ির অন্য সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। এই ছবি দেখে সকলেই অত্যন্ত খুশি হয়ে গেছে এবং নানা রকম শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে তুলেছেন মন্তব্য বক্স।

