সুইটির সাথে মৌমিতাও কুপোকাত! প্রাণে বাঁচতে ভয়েতে গড়গড় করে সব সত্যি বলে দিলো সুইটি!

প্রত্যেকদিন একের পর এক নিত্যনতুন চমকদার এবং উত্তেজনায় পরিপূর্ণ পর্ব বাংলার দর্শকদের উপহার দিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকটি। প্রতিদিন এই ধারাবাহিকের পর্বে থাকে নতুন নতুন সব ধামাকা। যা এই ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সহ দত্ত বাড়ির প্রত্যেকে অর্থাৎ ঠাম্মি, চয়ন, রুচিরা, সৃজন, পুঁটি এবং জেঠু জেঠি এই প্রত্যেকে মিলে একটা পরিকল্পনা করে। সুইটি যেভাবে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখিয়ে অসুস্থ করে দিয়েছে তার প্রতিশোধ নিতে প্রত্যেকে উদ্যত হয়। তারা সবাই ঠিক করে সুইটিকে দিয়েই তার করা সমস্ত কুকীর্তি স্বীকার করাতে হবে। আর তার জন্য ভূত সেজে ভয় দেখানোর পরিকল্পনা করে ফেলে পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১১ জুন (Neem Phuler Modhu Today Episode 11 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সুইটি ঘরে ঘুমোচ্ছে। এমন সময় বাইরে ঘুঙুরের আওয়াজ হতে থাকে। সুইটি ঠিক করে সে কিছুতেই একা একা ঘুমাবে না। তাই তাড়াতাড়ি মৌমিতাদির কাছে যাবার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। এই সুযোগটারই অপেক্ষা করছিল পর্ণা। সে এসে দালানে পৌঁছানো মাত্রই বাইজি ভূত সেজে সেখানে চলে আসে পর্ণা আর রুচিরা।

সুইটির সাথে জব্দ হলো মৌমিতাও

এরপর যেমনটা সুইটি করেছিল ঠিক তেমনটাই শুরু করে পর্ণা আর রুচিরা। তারা দুজন মিলে সুইটিকে ঘিরে নাচতে থাকে। ভয় পেয়ে পুঁটির মতনই অজ্ঞান হয়ে পড়ে যায় সুইটি। এরপর সমস্ত সাজ পোশাক খুলে আবার সাধারণ বেসে তাড়াতাড়ি করে চলে আসে রুচিরা আর পর্ণা। এরপর সবাই মিলে সুইটির জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই একেবারে গড়গড় করে নিজের করা সমস্ত কুকীর্তি স্বীকার করে নেয় সুইটি।

আরও পড়ুন: কৌশিকীর সাথে কথা বলে অনেক বড় রহস্যর কিনারা পেলো জ্যাস, কাকলিদেবীর গোপন তথ্য জগদ্ধাত্রী হাতের মুঠোয়!

সুইটি সেখান থেকে চলে যেতেই আনন্দে নেচে ওঠে প্রত্যেকে। এই সবটাই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল অয়ন। সে মৌমিতাকে খুঁজতে থাকে। পর্ণা বলে, সে যখন রান্নাঘরে দাঁড়িয়ে ছিল তখন সেখানে মৌমিতা চলে আসে আর তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। তাই মৌমিতাকে সে রান্না ঘরেই বসিয়ে এসেছে। রান্নাঘরে যেতেই দেখে মৌমিতা ভয়তে আবারও সেই আগের মতন বেঁকে গিয়েছে। এই কান্ড দেখে ভীষণ মজা পায় জেঠু।

 

Back to top button