Jagaddhatri and Swayambhu: বউকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে স্বয়ম্ভু! মারামারি করেই দিন কাটছে জ্যাস সান্যালের!

Jagaddhatri and Swayambhu: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallik) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)-কে। অনস্ক্রিন দুজনের রসায়ন যতটা গভীর, অফস্ক্রিনে ততটাই সুন্দর বন্ধুত্ব দুজনের। পর্দায় বউকে নিয়েই নাকি পাগল হয়ে যাচ্ছেন জগদ্ধাত্রীর স্বয়ম্ভু।

জগদ্ধাত্রীর সিক্রেট ফাঁস করলেন স্বয়ম্ভু (Jagaddhatri and Swayambhu)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছিলেন দুজনে। হাসি, মজা আড্ডা আর খুনসুটি ছিল সাক্ষাৎকারে। পর্দায় দেখা যায়, জগদ্ধাত্রীকে চোখে হারান স্বয়ম্ভু। জ্যাস বর্তমানে অন্তঃসত্ত্বা। এই অবস্থায় ছোটাছুটি করা মানা তাঁর। কিন্তু কে শোনে কার কথা! নতুন কেস নিয়ে ছুটে বেড়াচ্ছে জগদ্ধাত্রী। ‌আর বউকে সামলাতে গিয়ে হিমশিম দশা হয়েছে স্বয়ম্ভুর।

Ankita Mallick, Soumyadeep Mukherjee, Jagaddhatri, Zee Bangla, Bengali Serial, জগদ্ধাত্রী, জি বাংলা, অঙ্কিতা মল্লিক, বাংলা সিরিয়াল, Jagaddhatri and Swayambhu

ধারাবাহিকের গল্প মুখার্জি বাড়ি ছেড়ে নিজেদের মতো করে আলাদা থাকছেন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। একদিকে যেমন মুখার্জি বাড়ির উপর শত্রু হানা হচ্ছে, ঠিক অন্যদিকে নতুন কেস এসে কড়া নাড়ছে জগদ্ধাত্রীর দরজায়। চারিদিক সামলে ফিটফাট জ্যাস সান্যাল। আর স্বয়ম্ভুর কিনা বাড়ছে টেনশন!

প্রথম থেকেই অঙ্কিতা ও সৌম্যদীপের সম্পর্ককে ব্যক্তিগত জীবনের ‘প্রেম’ বলে আখ্যা দিয়েছেন নেটিজেনেরা। যদিও জুটি বলছেন, ভীষণ ভালো বন্ধু তাঁরা। পর্দার ওপারে খুনসুটি তো চলেই আর তার সঙ্গে চলে রীতিমতো মারামারি! জগদ্ধাত্রী নাকি রেগে গেলে খিমচে দেন। স্বয়ম্ভুও নাকি ছেড়ে কথা বলেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে এ যেন সেয়ানে সেয়ানে টক্কর।

jagaddhatri new story, Jagaddhatri and Swayambhu

আরও পড়ুনঃ ভূত সেজে পুঁটির সাথে শয়তানি করলো সুইটি! এবার ভূত দিয়ে ভূত তুলবে পর্ণা! জব্দ হবে সুইটি!

এর আগের সাক্ষাৎকারে সৌম্যদীপ বলেছিলেন, জগদ্ধাত্রীর জন্য বাসন মেজেছেন তিনি। এবার বললেন তাঁর তো এখন পাগল পাগল দশা। জ্যাস সান্যালের জীবনে নতুন কেস ত্রিলোক সুন্দরী। এই কেস নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা। তার মধ্যে জগদ্ধাত্রীর গর্ভে বড় হয়ে উঠছে মুখার্জি বাড়ির সন্তান। সামনেই আসছে জামাইষষ্ঠী। সব নিয়ে বিরাট লম্বা-চওড়া প্ল্যান জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর।

 

View this post on Instagram

 

A post shared by Soumyadeep Mukherjee (@soumya18_)

Back to top button