ভূত সেজে পুঁটির সাথে শয়তানি করলো সুইটি! এবার ভূত দিয়ে ভূত তুলবে পর্ণা! জব্দ হবে সুইটি!

যতই তলে তলে ফন্দি আঁটা হোক না কেনো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা একবার নিজের বুদ্ধি খাটাতে শুরু করলে তার বুদ্ধির কাছে যে আর কেউ পেরে উঠবে না একথা দর্শকরা এতদিনে ভালোভাবেই বুঝে গিয়েছে। নিজের বুদ্ধি দিয়ে একের পর এক সমস্যার সমাধান করছে ধারাবাহিকের নায়িকা। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা একটা চাকরি পায় যার জন্য আনন্দে মেতে ওঠে গোটা দত্ত পরিবার। কিছু কিছু মানুষ ছাড়া প্রত্যেকেই তাদের বাড়ির বউয়ের এই সাফল্যের ভীষণ খুশি। সবাই মিলে মাংস ভাত ফিস্ট করার সিদ্ধান্ত নেয় আর বাড়ির ছেলেরা নাচ গানে মেতে ওঠে। এর মাঝে লোভে পড়ে মাংস চুরি করে পুঁটির কাছে দারুন জব্দ হয় সুইটি। ধরা পড়ে ভেজা বেড়ালের মতন অবস্থা হয় তার।

নিম ফুলের মধু আজকের পর্ব ৯ জুন (Neem Phuler Modhu Today Episode 9 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পুঁটি সবার সামনে সুইটির কুকীর্তি ফাঁস করে দেয়। সবাই যখন দেখে সুইটি লুকিয়ে লুকিয়ে খাটের তলায় বসে মাংস খাচ্ছে তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। সুইটির মান সম্মান সবকিছু ওই মুহূর্তে ধুলোয় মিশে যায়। এটা কিছুতেই চুপ করে মেনে নিতে পারেনি সুইটি। তাই সে এমন একটা পরিকল্পনা করে যাতে পুঁটিকে জব্দ করা যেতে পারে।

অসুস্থ হয়ে পড়লো পুঁটি

রাত হতেই নিজের কাজ শুরু করে দেয় সুইটি। পুঁটি জল শেষ হয়ে গেছে দেখে তাড়াতাড়ি বোতল নিয়ে নিচে নেমে আসে আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়েই ওই বাচ্চা মেয়েটাকে চরম ভয় দেখায় সুইটি। যার ফলে পুঁটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বাড়ি প্রত্যেকে এসে তার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে যখন বলে সে পেত্নী দেখে ভয় পেয়েছে তখন সৃজন বেশ অবাক হয় কারণ পুঁটি খুব বুদ্ধিমান মেয়ে সে অকারনে আজেবাজে কথা বলে না।

আরও পড়ুনঃ তিলক সুন্দরীকে ধরে ফেললো জগদ্ধাত্রী! তার উপর নেমে এলো মৃত্যুর ছায়া, জামাই ষষ্ঠীর , ফর্দ শুনে চমকে গেল রাজনাথ!

পর্ণা বুঝতে পারে এই কাজটা কে করেছে। এছাড়াও পিকলু নকল নখ খুঁজে পায়। ব্যাস সবটা সবার কাছে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যায়। এরপর একটা গল্প বানিয়ে ফেলে ধারাবাহিকের নায়িকা আর সেই অনুযায়ী কাজ শুরু করে দেয় ঠাম্মি আর জেঠি। ঠাম্মি দালানে বসে বসে সুইটিকে শুনিয়ে শুনিয়ে বলে, একবার এই বাড়ির একজন মানুষ আরেক ব্যক্তিকে ভূত সেজে ভয় দেখিয়েছিল আর তাতেই জেগে উঠেছিল সেই পাগলী ভুতের আত্মা। এটা শুনেই মুখ চোখ শুকিয়ে যায় সুইটির।

Back to top button